১। যাও ওরে কাবার হাজী! শাহানশাহের রওযা দেখো,
ক্বাবাতো দেখেছো তুমি, এবার ক্বাবার ক্বাবা দেখো।।
২।রুকনে শামীতে বিলীন সাঁঝে, শত অভিযাত্রীর ঢল,
হৃদয় হরা ভোর দেখতে এবার, মদিনার পথে হেঁটে দেখো।।
৩। আকন্ঠ জমজম পানে খুব মিটিয়েছ পিপাসা তোমার,
কাওসারের মালিকের দয়ার সাগরে এবার ঝাঁপ দিয়েই দেখো।।
৪। মিযাবে রহমতের নীচে দাঁড়িয়ে, কুড়িয়েছ শত রহমতের ফোঁটা,
রহমতের বাদল ধারা অবিরল, কিভাবে সেথা বর্ষে দেখো।।
৫। শত আগ্রহী কৃপাপ্রার্থীর ভিড়, দেখেছো তুমি ক্বাবার দ্বারে,
প্রেম পিয়াসীরা, প্রেমানলে তাঁর তড়পায় কেমন দেখো।।
৬। দূর থেকে যে বাতিরে দেখে, পতঙ্গসম ঘুরেছ ফিরে,
সে বাতিটার সামনে তুমি, একটিবার গিয়েই দেখো।।
৭। ক্বাবার গিলাফে অসংখ্যবার, লাগিয়েছো তুমি আঁখিপাতে,
প্রিয়তমের রাজপ্রাসাদের, পর্দার ঝলক একবার দেখো।।
৮। ভয়ার্ত হৃদয়ের কান্নার রোল, দেখেছো তুমি ক্বাবাতে,
তাঁর আঙ্গিনায় পাপীরা, কেমন ছটফটায় দেখো।।
৯। হজ্বের আগে ক্বাবা ঘরের দেখেছো উজ্জল জ্যোতি,
যাত্রাশেষে নবীর ঘরের, অসীম শোভা চেয়ে দেখো।
১০। ক্বাবার শোভা হয় যদি গো, লাখো বরের সৌন্দর্য সুধা,
সৃষ্টির সেরা মদিনার দুলহা, কত মনোলোভা দেখো।।
১১।মায়ের কোলের মধুর ছোঁয়া হয় যদি গো হাতিমে ক্বাবা,
মাতাপিতা সব কুরবান যে নামে, সে মহাত্মার মায়া দেখো।।
১২। হাযরে আসওয়াদ চুমো খেয়ে, শুদ্ধ করেছ তব অন্তর,
মদীনার ধূলিকণার কী মর্যাদা, একবার চুমো খেয়েই দেখো।।
১৩। মক্কায় জুমার মহোৎসব দেখে, জুড়াল তোমার পরাণ,
পাপীরা এসো হেথা! পূর্ণ ঈদের স্বাদে সোমবার দেখো।।
১৪। মুলতাযমের আলিঙ্গনে পূর্ণ হল তোমার স্বপ্ন সাধ,
আদব ভরা আশার ডালি, এ দ্বারে কেমন উছলায় দেখো।
১৫। মন দিয়ে শোন রেযা! ক্বাবা থেকে আসমানী ঘোষনা,
আমার চোখে প্রিয়তমের, রওযাখানা তুমি দেখো।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




