১। নবীজিকে আমি ভালবাসি,নবীজিকে আমি ভালবাসি,
নবীজিকে যে ভালবাসে, তার ভবনদী হয়ে যাবে পাড়ি।।
২। চেহারাখানি দিনের রবি, কালোকেশ তাঁর নিবিড় নিশা,
মুমিন পড়ে সাল্লে আলা, দিদার পাবার বড় আশা।।
৩। তাঁর গলির পানি-কাদা মহৌষধ সব রোগীর তরে,
রোগগ্রস্থরা যাও না নিয়ে, তাঁর শহরের মাটি ওরে।।
৪। পাপীরা সব বুক বাঁধো আশায়, ক্ষমাশীল প্রতিপালক তব,
তাঁর কাছে যে আশা করে, দয়ার ভাগী তারাই হবে।।
৫। খুঁজে ফিরে তাঁর দয়া তোরে, বাহবা কি চমৎকার!
নবীজীর আঁচল ধরো যদি, তোমার তরে পুস্পাহার।।
৬। কাটলো জীবন হেলা-ফেলায়, মরণেরে কর অস্বীকার,
আলস্য নিদ্রা ছেড়ে তওবা কর, পাপে ভরা তব ভাণ্ডার।।
৭। জীবনের আয়ু বেশীদিন নাই, খুব করে মাল কামানো চাই,
নফস বড়ই ধোঁকাবাজ, তার ধোঁকায় বোকা হইয়ো না ভাই!!
৮। পিছলে যেন না পড়ি প্রিয়তম! পুলসেরাত খোলা তরবারি,
“রাব্বি সাল্লিম” বলে দিও আশীষ প্রিয়, এখানেই বিপদ ভারী।
৯। আমলের খাতা ভরা শুধু পাপে, সব দোষ মোর করিনু স্বীকার,
প্রভূ ওগো! ক্ষমা কর মোরে, বড় অসহায় এ বান্দা তোমার।।
১০। তব সনে বিদ্রোহকারী, বন্ধু নিশ্চিত শয়তানের,
তব দয়া থেকে দূরে যায় সরে, ঠিকানা নিশ্চিত জাহান্নামের।।
১১। শুন সাধুপ্রাণ! মুমিন মুসলমান!! কিবা তার পরিচয়?
ছোটুর শালওয়ার জড়িয়ে কোমরে, বাবার জোব্বা চাপিয়েছে গায়।
১২। তার কপালে শোভে ঘন কাল টিক্কা, মাথায় নেইক কেশ,
শিরকের মালা জপে সারা বেলা, ঠোটেতে নেই হাসির লেশ।
১৩। সুন্নীদের জানাও অভিনন্দন, বল আকিব তুমি,
নবীজিকে আমরা ভালবাসি, আল্লাহ্কে ও ভালবাসি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




