প্রেমের হাটে যাবো না অন্য কোথাও চল না
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভবের হাটে প্রেমের বাজার,
কেউবা খুশী, কেউবা বেজার।
ভবের হাটের ভাও বুঝিনা,
কেমনে করি বেচাকেনা?
ভবের হাটে একেলা ঘুরি,
সঙ্গে নাই মোর টাকা কড়ি।
কেউবা বুদ্ধি ফেরি করে
কেউবা বিদ্যার জাহাজ ভরে,
কেউবা গড়ে টাকার পাহাড়
কারো গয়না গাটি রূপের বাহার।।
কেউবা রসের তামাশা দেখে
কেউবা পুঁজি হারায় শেষে,
কেউবা খেলে লুকোচুরি
আর কেউবা করে দরাদরি।।
নিত্য নতুন পণ্যে ঠাসা
প্রেম বাজারের দৃশ্য খাসা
কারো মনে আছে রঙিন নেশা,
কারো হঠাৎ উবে যায় আশা।।
কেউবা আবার ফোফর দালাল,
কারো কথায় মরিচের ঝাল
ধর্ম নিয়ে কেউ ব্যবসা করে,
কারো নিশি কাটে বেশ্যা ঘরে।।
কেউবা হাসে মনের সুখে
কারো ক্ষুধায় পিত্তি জ্বলে,
কেউবা খেলো প্রেমে ধোঁকা
কারো পকেট হয় যে ফাঁকা।।
আমি অধম বড়ই বোকা,
বুঝিনা প্রেম, বুঝিনা ধোঁকা
প্রেমের হাটে যাবো না
অন্য কোথাও যাই চল না।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুনএকজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন