<<আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস>>
<<<জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তোমাদের কী করে ভুলি??<>>
যারা তাঁদের জ্ঞানের গভীরতা, প্রজ্ঞা-দূরদর্শীতা, অসাধারন মেধা ও মননশীলতা দিয়ে অর্জন করে নিয়েছিলেন জাতির সবটুকু শ্রদ্ধা-ভালবাসা ও অহংকার, আজ তাঁদেরকে সুগভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করছি।
জ্ঞানের আকাশে উজ্জল নক্ষত্রের মত ছিল যাঁদের অবস্থিতি। কথায় ও কাজে, বিশ্বাস ও জীবনাচরণে যাঁরা ছিলেন সত্য ও ন্যায়ের পূজারী, আজ আন্তরিক ভক্তি ও ভালবাসায় তাঁদের স্মরণ করি।
দুর্বোধ্য বিশ্ব প্রকৃতির বুক চিরে মহাকাল ও মহাসমুদ্র মন্থণ করে যারা কুড়িয়ে এনেছেন সাহিত্য-দর্শন, ললিত কলা ও বিজ্ঞানের মহা মূল্য রত্ন সম্ভাররূপ অজস্র মনি মুক্তাহার, সুষমা মন্ডিত করেছেন আমাদের ভাষা, সাহিত্য ও জ্ঞান চর্চার ভূবনকে, তাঁদের চরণে সশ্রদ্ধ সালাম আর বিনয়াবনত প্রণতি।।
তাঁরা ছিলেন আমাদের সভ্যতা ও সংস্কৃতির বাতিঘর, অন্ধকার রাতে দীপ্যমান ধ্রুবতারা, উজ্জলতার দ্যুতিতে সহস্র মাইল দূর থেকেও সহজে দৃশ্যমান। দেশের মাটি ছাড়িয়ে দূর দেশেও বিস্তার লাভ করেছিল যাঁদের জ্ঞান-প্রতিভা-মেধা-প্রজ্ঞার অসামান্য খ্যাতি। জাতির সেই স্বর্ণ সন্তান শহীদ বুদ্ধিজীবীগণকে আজ সারা জাতি পরম ভালবাসা, গৌরব ও শ্রদ্ধাভরে জানায় সালাম।
সকল শহীদ বুদ্ধিজীবী পরিবারবর্গকে ও আমরা আজ আন্তরিক সমবেদনা জানাচ্ছি, আর চিরদিন সুখে-দুঃখে তোমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।