আমি স্বাগত জানাই
মানুষের সব মহৎ কর্ম আর কীর্তিগুলোকে
সব সুন্দর ইচ্ছা আর ভাবনাগুলোকে
জ্ঞানের কথা আর সত্যের সাধনাকে
ন্যায়পরায়ণতা আর সদা প্রফুল্লতাকে
সৎভাবে বাঁচার সংগ্রামে রত মানুষগুলোকে
আমি সশ্রদ্ধ প্রণতি জানাই
মানবতার সেবায় উৎসর্গীকৃত সকল সত্তাকে
যাঁদের শ্রম আর ঘামের উপর দাঁড়িয়ে আছে
মানুষের আজকের গর্বিত সমাজ ও সভ্যতা
টিকে আছে গুহা মানবের আকাশ ছোঁয়ার স্বপ্ন
স্বপ্নচারি সে মহান মানুষ গুলোকে
আমার সব ভালবাসা আর শ্রদ্ধা
উপহার দিয়ে গেলাম।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


