১।নূর নবীজীরে না বাসলে ভালো, তাঁর শাফায়াত পাবেনা
আমল তুমি যতই কর, কোন কাজে আসবে না।।
শয়তানের পুঁজি ছিল লাখো বছরের ইবাদাত
বিনিময়ে পেল শুধুই কিয়ামত তক লানত।।
২।কখনো কেউ করো নাকো ইলম আমলের গর্ব
বেজার হবেন আল্লাহ নিজে, হারাবে আশার স্বর্গ।।
কম হলেও আমলের খাতা, একীন রাখো পূর্ণ
নবীজীর প্রেমেই জান্নাত মিলে, নবীজীর প্রেমই পূণ্য।।
৩।ওয়াইজ করণী কভূ দেখেনি, চর্ম চোখে নবীজীরে,
তাঁর তরে নিজ জুব্বা দিয়ে, পাঠালেন ওমর-আলীরে।।
নবীজীর প্রেমে পাগল ছিলেন, সাহাবী হাবসী বেলাল
আযানে তাঁর আল্লাহ খুশী, মদীনাতে তাই হতো সকাল।।
৪।মোর নবীজীর শানে যদি, লিখতে পারি একটি নাত
সেটাই আমার শ্রেষ্ট আমল, পার হতে ঘোর পূলসিরাত।।
নবীজীর দরূদ বেশী বেশী পড়তে থাকো দিবারাত।।
ধন্য হবে জীবন তোমার, পাবে নবীজীর শাফায়াত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

