প্রিয় মুস্তফার বাগানের খুশবু যদি পেতে চাও
তবে চলো মদিনায়, বেলালীদের ভিড়ে মিশে যাও
প্রতিশ্বাসে যদি তুমি প্রিয় মোস্তফারে দেখতে চাও
তবে দুটি চোখ মেলে, জালি মুবারাকের সামনে বসে যাও।।
দরূদ পড় নামাজ পড়, ইবাদাতের জীবন গড়
মুনাফিক ওহাবী নজদীদের ছেড়ে
বেলালীদের দলে মিশে যাও
নবীজির আশেক হয়ে তুমি
তাঁর গোলামদের সাথে এসে যাও
বেরেলীদের ভীড়ে বসে যাও
কাদেরীদের মাঝে মিশে যাও
·
নীরবতার প্রশান্তি যদি তুমি পেতে চাও
তবে লোকের ভিড় ছেড়ে একাকীতে বসে যাও
শান্তি যদি পেতে চাও আমিত্বের দেয়াল ভেঙ্গে দাও
দুনিয়া আখের সব ভুলে তাঁর প্রার্থীদের ভীড়ে মিশে যাও।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




