প্রিয় নবীজী মুস্তাফার (দরূদ -সালাম) প্রিয় যদি হতে চাও?
দুনিয়া আখের সব ছেড়ে
তাঁর দরূদ পাঠে মন লাগাও ।।
মহান রবের দরবারে দামী যদি হতে চাও??
দুনিয়া আখের সব ছেড়ে
তাঁর দরূদ পাঠে লেগে যাও।।
প্রিয় নবীজী মুস্তাফার (দরূদ -সালাম) দিদার যদি পেতে চাও?
দুনিয়া আখের সব ছেড়ে
তাঁর দরূদ পাঠে মন লাগাও ।।
আঁধার কবর দেশে যদি তাঁরে দেখেতে চাও??
দুনিয়া আখের সব ছেড়ে
তাঁর দরূদ পাঠে লেগে যাও।।
রোজ হাশরের মাঠে তাঁর সুপারিশ যদি পেতে চাও??
দুনিয়া আখের সব ছেড়ে
তাঁর দরূদ পাঠে লেগে যাও।।
পুলসিরাত যদি তুমি নিরাপদে থাকতে চাও??
দুনিয়া আখের সব ছেড়ে
তাঁর দরূদ পাঠে লেগে যাও।।
জান্নাতে যদি তুমি
প্রিয় নবীজী মুস্তাফার সঙ্গ চাও?
দুনিয়া আখের সব ছেড়ে
তাঁর দরূদ পাঠে মন লাগাও ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




