১। শুনেছি সোনার মদীনায় খোদার রহমত ঝরে সর্বদাই
নুরের পাখনা মেলে ফেরেস্তায়, রহমতের ছায়া বিলায়
নূর নবীজীর (সা) পাক রওজায়, ও তোরা কে কে যাবি বন্ধু আয়?
২। ৭০ হাযার ফেরেশতায়, জীবনে একবারের তরে হায়
তাঁর রওযা জিয়ারতের সুযোগ পায়, দরূদ সালাম ভেট পাঠায়
নূর নবীজীর (সা) পাক রওজায়, ও তোরা কে কে যাবি বন্ধু আয়?
৩।শুইয়া মদিনার পাক রওযায়, উম্মতের সালাম শুনতে পায়
কাঁদেন উম্মতের মায়ায়, এমন দরদী আর কে আছে ভাই??
নূর নবীজীর (সা) পাক রওজায়, ও তোরা কে কে যাবি বন্ধু আয়?
৪। যে নবীজির পড়লে কলেমা, ঝরে যায় সকল গুনাহ
আল্লাহ্ তারে দেয় যে পানায়, কোনকালে তার ভয় নাই
নূর নবীজীর (সা) পাক রওজায়, ও তোরা কে কে যাবি বন্ধু আয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।