আজ আমি ধেই ধেই করে নাচবো,
আজ আমি খিল খিল করে হাসবো,
আজ আমি গুন গুন করে গাইবো,
এতদিন ছিলাম যার প্রত্যাশায়,
সে প্রিয়তম ডেকেছেন আমায়।
গোলামে ডেকেছেন মালিক পাক দরজায়,
কি করি আজ ভেবে না পাই?
কি দেবো তোহফা সে মহাজনে??
প্রাণ ছাড়া মোর কি আছে ভুবনে???
হত দরিদ্র এক গোলাম আমি,
সংগে নাই আমলের পুঁজি,
কি জবাব দেব তারে?
যদি জিজ্ঞাসে মোরে??
কি এনেছো সাথে করে???
বল বল মোর তরে,????
থাকবো আমি চুপটি করে,
বলবো নত শিরে,
কীবা সাধ্য মোর আছে?
আনবো কিছু সাথে?
প্রাণটা শুধু আছে বাকী,
চাইলে তাও দিতে পারি,
ওগো কাওসারের সাকী।

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


