ওগো বায়োস্কোপের কবি,
নিত্য দেখাও নতুন নতুন ছবি
সামু'র ব্লগের ওগো উজ্জল রবি
ইচ্ছে করে তোমায় বুকে আগলে রাখি
যত্ন ভালোবাসা আর নিরাপত্তার বাধনে
চিরকাল, আরো সফলতা
আরো কথকতার আড়ালে
চিরজীবী হোক তোমার লিখনি
আরো দোয়া করি
আজ জন্ম নিল যে শিশুটি
ব্লগের ভারচুয়াল জমীন দাবরিয়ে
কঠিন বাস্তবতার সামনে
লেখালেখির সুবিস্তির্ণ ভুবনে
স্বপ্নময় আলোময় প্রাংগণে
চিরজীবি হও তুমি; নতুন পরিচয়ে
তোমার শানিত চিন্তা চেতনার ধারা
হোক আরো মজবুত, মননশীলতা
ছড়িয়ে দাও তোমার ভাবনার সুগভীর উষ্ণতা
জনারণ্যে সুবিস্ত্বত হোক তোমার সব ভাবনা
আজকের এই শুভ দিনে, এই শুধু কামনা।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


