মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ।
বহুল প্রতীক্ষিত মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভার বুধবার সকালে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইওভারটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী পায়রা উড়িয়ে ফ্লাইওভারটির উদ্বোধন করেন। পরে তিনি পুরো মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভার পরিদর্শন করেন।
মন্ত্রণালয় জানায়, ১ হাজার ৭৯৩ মিটার দীর্ঘ এ ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৯৯ কোটি টাকা। যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন এ প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশনের অধীনে ১৬ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যাটালিয়ন নির্ধারিত সময়ের ৩ মাস আগেই সম্পন্ন করেছে।
মন্ত্রণালয় আরও জানায়, মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভারটি রাজধানীর পূর্ব ও পশ্চিমের সঙ্গে সংযোগস্থাপনের পাশাপাশি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহত্তর মিরপুরবাসী এ ফ্লাইওভারের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের ১১ কিলোমিটার সড়কের পরিবর্তে মাত্র ৩ কিলোমিটার সড়ক ব্যবহার করে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে বিমানবন্দর সড়কে পৌঁছতে সক্ষম হবেন ।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





