কাঁটাতারে ঝুলছে বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ছোটবেলায় খুব শুনতাম দাদী নানীর কাছে
গলাকাটা কিংবা এক চোখা দৈত্যের গল্প।
আপনিও শুনেছেন হয়তো আমার মতো?
এমনকি বইয়ের পাতায়ও পড়ে থাকবেন এক চোখা দৈত্যের গল্প।
সেসব ছোটবেলায় শোনা, আশির দশক কিংবা নব্বইয়ের শুরুর কথা
একবিংশ শতাব্দীতে ওকালের সবই হয়ে গেছে গল্প গাথা।
কিন্তু হায়! কি দেখছি আজ?
আষ্ঠেপৃষ্ঠে বেধেছে মোদের এক চোখা দৈত্য, দানবের রাজ।
ত্রিশূলে গাথিয়া দৈত্যরাজ জো হুকুম করছে জারি।
পানির হিস্যা, উজানের বাধ আর সংস্কৃতির ফেরি করি।
সবই তাদের দাবী, আর আমরা ভদ্রতায় গদগদ হয়ে ভাবি
ট্রানজিট দিয়ে দাদাদের কাছে অর্থ কিভাবে চাহি?
আমরা বাংলাদেশী নালায়েক জাতি, গোগ্রাসে গিলি
দাদাদের উচ্ছিষ্ট খেয়ে তৃপ্তির ঢেকুর তুলি।
দুএক ফোটা সুবিধা পেয়ে আত্মপ্রসাদ লভি
আফসোস! আমরা ভুলে যাই হাজারো ফেলানীর ছবি।
টিভির সংবাদে কিংবা পত্রিকার হেডলাইনে তোলপাড়
মোড়ের চায়ের দোকান থেকে ওঠে ঝড়।
অবাধ প্রচারনা ব্লগে আর ফেসবুকে
কিছুদিন যেতেই বাসি হয় খবর, ফেলানীর খোজ কে রাখে?
সীমান্ত হত্যা চলছে, কাটাতারে ঝুলছে বাংলাদেশ।
তবুও বিকারহীন জাগ্রত বিবেক
পদলেহনে ব্যস্ত সুযোগ সন্ধানী তাবেদার।
মূক বধির, স্তব্ধ মানবাধিকার।
একের পর পর লাশ হয়ে ঝুলে থাকে, কাটাতারে
নিষ্ঠুর অত্যাচারে সীমান্তের বর্ডারে।
লাশ হয় আমাদের ভাই, বন্ধু-স্বজন, বাংলার দামাল ছেলে।
আর আমরা মেকি ভদ্র সেজে আত্মশুদ্ধি খুজি আলোচনার টেবিলে।
এভাবেই চলছে প্রহসন, ফেলানী হত্যার বিচার
আইনের মারপ্যাচে কিংবা এক চোখা দৈত্যের নির্দেশে
অমিয় ঘোষ পগার পার
কেউ খোজ রাখে না এসব কিসের ইঙ্গিত, কি সমাচার?
দৃশ্যতঃ হলুদ মিডিয়া ঝড় তোলে প্রধান শিরোনামে
পেপারের কাটতি বাড়বে বলে।
তারপর অসীম নিরবতা, দীর্ঘকাল
বিচারের বানী নিভৃতে কাদে কাল-মহাকাল।
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।