ভুলের উপর দাড়িয়ে তুমি-আমি, আমরা সবাই।
প্রতিনিয়ত খেসারত দেই
পৃথিবী চলছে ভুলের রাজ্যে, ভুলেভরা পথে
তুমি আমি গিনিপিগ, চড়ছি ভুলের রথে।
আজও চলছে ছেলে ভুলানো গল্পের চল
দেশে ও বিদেশে সেই একই ভুলের ঢল
মিথ্যা অজুহাত, ভুলেভরা তথ্য সন্ত্রাসে
বাড়ি গাড়ি পুড়ছে, প্রলয় ঘটছে নিমিষে।
একবিংশ শতাব্দীর দ্বারে, বিজ্ঞানের সীমাহীন গৌরবে,
রুপ আর জৌলুসে।পৃথিবী যখন চির যৌবনা
তখনো সেকেলে আমরা পৃথিবীর মানুষ
ভুলের রাজ্যে উড়াই ফানুস।
গায়ে হাওয়া লাগাতে ব্যস্ত এ যুগের তরুন
মুক্তমনা লেবাসটা গায়ে দিতে চাই।
প্রগতিশীল প্রমানে মত্ত সবাই
সেকুল্যার হলে তো কথাই নাই।
সস্তা জনপ্রিয়তার খোজে, কারো বা মনোরঞ্জনে
ধর্মের আর্গল ছিন্ন করে,
ভুলের রাজ্যে হাটছে সবাই।
এ যুগের কবি আর লেখকরা করছে সদাই।
এসবই বোকা বাক্স আর নির্বোধ কাগজের দায়
যার ভাবার অবকাশ নাই ন্যায় কিংবা অন্যায়।
তবু চলছে পৃথিবী আর মানুষের ক্রমধারা
ভুলের রাজ্যে দিব্যি চলছি বংশ পরাম্পরা।
আহমাদ ইউসুফ
ঢাকা, ২২১৭ ঘঃ ১৮ সেপ্টেম্বর ২০১৩ ইং।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




