--------------আহমাদ ইউসুফ
প্রায়ই শোনা যায় বাঙ্গালের কথা
ভীষন আমুদে, ঘরকুনো বাঙ্গালী স্বত্তা
অলস আর বিলাসপ্রিয় সব!
ব্যতিক্রম তো নই! আমি বা তুমি
সহজাত স্বভাবসিদ্ধ ব্যাপার
দিনশেষে ঘরে ফেরা, নয় কোন বিকার।
বউয়ের আচল ধরে পরম আনন্দে
খুনসুটি আর অভিমানে।
রিমোট হাতে তৃপ্তির ঢেকুর তুলে।
কর্তব্য নিষ্ঠা সব ভুলে, সুখের জাবর কাটে
এ চিত্র আজ বাঙ্গালী সমাজে
মহল্লা থেকে মহল্লাতে।
যদি বা দৈব দুর্বিপাকে বাঙ্গালী হাটে
দুর্গম পৃথিবীর পথে।
কন্টকময় অনিশ্চিত গন্তব্যে।
এতো বিচিত্র নয়, বিরল ঘটনাও নয়
তবেই বাজিমাত, বীরোচিত সম্বর্ধনা জোটে।
বাঙ্গালীর জাত-স্বভাব সমাচার
হুজুগে মাতাল দুর্নামের ভাগীদার।
বাঙ্গালীর রক্ত শরীরে নিয়ে
বাঙ্গালীর বদনাম বলিইবা কি করে?
এতো নেমকহারামীর কাজ
স্বীকার করতেই হবে বাঙ্গালীও পারে
বিশ্ব দরবারে মাথা তুলে দাড়াতে।
শোন হে বাঙ্গালী
পৃথিবীর জন্য কিছু কর,
শুনাও দৃপ্ত সাহসের বানী
কর্মের স্বার রাখ, পৃথিবীময়।
বসবাসের যোগ্য করে যাও আপন মহিমায়।
ঘরকুনো বাঙ্গালীর তকমা ছুটুক
পৃথিবীময় বাঙ্গালী একলা হাটুক।
নিজেকে বিকশিত করুক অপার সম্ভাবনায়।
এ আমার দুরন্ত অভিপ্রায়।
***কবিতাটির রচনাকালঃ ১২ জানুয়ারী ২০১৪ ইং, ঢাকা।
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।