somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রিটিশদের ডিভাইড এন্ড রুলস পলিসি এবং বর্তমান বাস্তবতা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*** ভাষার মাস ফেব্রুয়ারি নিয়ে কিছু লেখার চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা আলোর মুখ দেখেনি। ভাষার জন্য প্রান দেওয়ার ইতিহাস একমাত্র বাংলাদেশীদেরই আছে। ইচ্ছাকৃতভাবে বাংলাদেশী শব্দটি ব্যবহার করছি কারন, তৎকালীন পূর্ব পাকিস্তানীরাই (বর্তমান বাংলাদেশীরা) এই বিরল কৃতিত্ত্বের দাবীদার। ভাষার জন্য আত্মাহুতি দিয়েছেন রফিক, শফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা অনেক দামাল ছেলেরা। মূলতঃ ভাষা আন্দোলনের মধ্য দিয়েেই স্বাধীকারের চেতনার বীজ বপন হয়ে গিয়েছিল তখনকার বাঙ্গালীদের মনে। যার চুড়ান্ত পরিনতি 71 এর মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।


*** এতক্ষন যা বললাম এটা সবাই জানেন ও মানেন। তবু ধান ভানতে শীবের গীত গাইলাম আরকি! ব্রিটিশদের ডিভাইড এন্ড রুলস এর চালাকী ধরার জন্য মস্ত বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই। তবে আফসোস লাগে তখনকার মুসলিম লীগ ও কংগ্রেসের বাঘা বাঘা নেতৃবৃন্দের মুর্খামী দেখে। তারা ঠিক কি কারনে দ্বিজাতী তত্ত্বের মতো একটি ধ্বংসাত্মক ও হিংসাত্মক নীতিকে মেনে নিয়েছিলেন? কারন ঠিক একটাই, বোধ করি ক্ষমতার মোহ। মন্ত্রীত্বের লোভ তাদেরকে তো ডুবিয়েছেই আমাদেরকেও ভুগিয়েছে যুগের পর যুগ। 1905 সালের বঙ্গভঙ্গের পর 1911 সালে সুমতি ফিরে এলেও ফের 1947 এসে কোন ভূতের পাল্লায় পড়ে সেই ডিভাইড এন্ড রুলস পলিসিকে গ্রহন করে নিলেন তা বোধমগ্য নয়।


*** ব্রিটিশদের পায়ের তলার মাটি সরে গেছে ভাল কথা। তোদের এখন পাততারি গোটাতে হবে, নে গুছিয়ে নে, জান নিয়ে পালা। ভারতীয় উপমহাদেশ কিভাবে শাসিত হবে? দুইভাগ হবে? না তিনভাগ হবে তা ভারতীয়রাই ঠিক করুক না! তোদের এতে নাক গলানোর কি আছে? তবে সত্য কথা হলো, ঘরের শত্রু বিভীষন আর কি? ক্ষমতার লোভে দুইভাগ কেন, ছয় ভাগ করতেও রাজি ছিলেন তৎকালীন নেতৃবৃন্দ।


** ওকে মানলাম দুইভাগ হবে? বড় দুই দলই ক্ষমতার স্বাদ নিতে চান। নিন না, মানা করছে কে? তা জনসংখ্যা কিংবা আয়তনের ভিত্তিতে নয় কেন? কেন দ্বিজাতী তত্ত্বের মতো একটি হিংসাত্মক নীতির ভিত্তিতে? আমার তো মনে হয় এই দ্বিজাতী তত্ত্বই সকল নষ্টের গোড়া। 47 পূর্ব সময়ে ভারতীয় উপমহাদেশে কতগুলো হিন্দু-মুসলিম দাঙ্গা হয়েছে? আর 47 পরবর্তী কতটি? পরিসংখ্যানটা একটু মিলিয়ে দেখুন না?

*** লেখাটা শুরু করেছিলাম ভাষা আন্দোলন নিয়ে। কিন্তু ক্রমশ লেখার গতিবেগ অন্যদিকে প্রবাহিত হলেও আমার মনে হয় ব্রিটিশদের এই ডিভাইড এন্ড রুলস পলিসি এবং দ্বিজাতী তত্ত্ব 1947 এর দেশভাগ থেকে শুরু করে ভাষা আন্দোলনসহ 71 এর মুক্তিযু্দ্ধ পর্যন্ত সবই কিছুর জন্যই দায়ী।


04-02-2016।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×