somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখকের ক্রিয়েটিভিটি ও দুর্জনের হাপিত্যেস!!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



*** লেখালেখি করা আমার অভ্যাস। নেশা বললেও বেশি বলা হবে না। অনেকেই সন্দিহান আমি কি করে লিখি! আজব তো! একজন শিল্পীর গান নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করে না, আর্টিস্টদের আর্ট নিয়ে কেউ তো প্রশ্ন তোলে না। তাহলে লেখকের লেখা নিয়ে কেন সন্দেহ দানা বাধবে? বিষয়টা খুব পীড়াদায়ক। লেখকদের এসব টিজিং, স্লেজিং সহ্য করার মানসিকতা থাকতেই হয় বোধহয়। যারা এসব প্রশ্ন তোলেন তাদের বুদ্ধির স্থূলতা নিয়ে যথেষ্ট সন্দিহান আমি। আমার তো মনে হয় ধার করা কিংবা অনুকরন ছাড়া কোন বিদ্যাই বিকাশ লাভ করে না। এই যেমন ধরুন গান শিখতে হলে আপনাকে ভাল ওস্তাদের কাছে গান শিখতে হবে, কিংবা কোন প্রতিষ্ঠিত গায়কের কৌশলগুলো আপনাকে নখদর্পনে নিতে হবে। চিত্রশিল্পীদের তো একই ভাবে শিক্ষক কিংবা সিনিয়র কোন আর্টিস্টের কাছে যেতে হবে। খেলোয়াড়দের কথাই ভাবুন না, ভালো খেলোয়াড়দের খেলা না দেখলে, তাদের কৌশলগুলো না জানলে আপনি ভাল খেলবেন কি করে? তেমনি লেখকের ক্ষেত্রেও ভাল লেখকের লেখা আপনাকে পড়তে হবে। তাদের লেখার স্টাইল, প্রেজেন্টেশন, বিষয় নির্বাচনের কৌশল আপনাকে খেয়াল করতে হবে। এটা কোন অবস্থাতেই নকল করা নয়! একজন লেখক যাই লিখবেন সেটাই তার ক্রিয়েটিভিটি, তার নিজস্ব মেধার প্রকাশ। তবে সরাসরি কপি করে থাকলে সেটা ভিন্ন কথা।


*** আর বইয়ের সাথে সথ্যতা ছোটবেলা থেকেই। স্কুলের পড়ার ফাকে, এমনকি ক্লাস রুমেও গল্প বা উপন্যাসের বই পড়তাম। পরীক্ষার রাতেও অপঠিত উপন্যাসের স্বাদ নিতে ভুলতাম না। আপাদের টেবিল থেকে বই চুরি করে রাত জেগে পড়ে আবার সাত সকালে উঠে বই নিয়ে বসে পড়তাম। যেকোন ধরনের বই আমি পড়ি। গল্প উপন্যাস ও কবিতার বই থেকে শুরু করে ভ্রমনকাহিনী, বিজ্ঞান-সাহিত্য ও দর্শণের বইও বাদ দিতে চাই না। আর নবী-রাসুলদের কাহিনীতো সেই প্রাইমারীতে পড়া অবস্থায় মুখস্থ। খুলনা পাবলিক কলেজে পড়ার সময় মেসের বড় ভাই লিটন কুমার দাসের কাছ থেকে ধার করা চন্ডীদাসের কাব্য পর্যন্ত ছিল আমার বিচরণ।


*** আমার মনে হয় পড়ার নেশাটা অনেকটাই বংশগত ব্যাপার হতে পারে। আমার মেঝো ও সেজো কাকা প্রচুর পড়াশুনা করতেন। ঐতিহাসিক কাব্য ও সমকালীন কবিতা পাঠে মেঝো চাচার খুব ঝোক ছিল বলে জেনেছি। সেজো চাচা তো এখনও ডিটেকটিভ উপন্যাস, ভ্রমন কাহিনীতে বুদ হয়ে থাকেন। পত্রিকার পাতা একটা পেলেই হলো, নতুন পুরাতন বাছ-বিচার নাই, পড়া চাই ই চাই। রাস্তাঘাটে জার্নিতে আমি খুব একটা পত্রিকা কিনি না, তবু বাড়ি যাওয়ার সময় সেজো চাচার কথা ভেবে একটা পত্রিকা অবশ্যই কিনে নিয়ে যাই।

পাবনা, 12-02-2016 ইং।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×