somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

“ একুশের চেতনাবাজদের বলছি “!! আপনার লজ্জা করে না ভাষা শহীদদের এমন অপমান করতে?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*** একুশে ফেব্রুয়ারি আজ। একুশ নিয়ে হুজুগে বাঙ্গালীর আদিখ্যেতার যেন শেষ নেই। ভাষার মাস, ত্যাগের মাস বলে যারা অযথা চিল্লাচিল্লি করছেন তাদেরকে বলছি, নিজের, পারিবারিক ও রাষ্ট্রীয় পরিমন্ডলে একুশের কি চেতনা ধরে রেখেছেন, বলতে পারবেন? লক্ষ প্রাণের ভাষা, ত্যাগের ভাষা বাংলা এখনও রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়নি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতো কোন কথা আমি বলছি না। অনেকেই বলবেন, বাংলা তো সেই 1956 সালে রাষ্ট্রভাষার র্মযাদা পেয়েছে! কিন্তু আমি বলছি ভিন্ন কথা।

*** রাষ্ট্রের সর্বস্তরে বাংলার ব্যবহার এখনও চালু হয়নি। মোবাইলে মেসেজ লিখতে গেলে আপনি কি বাংলায় লেখেন? ফেসুবকের স্ট্যাটাস গুলো বাংলায় লেখেন, নাকি ইংরেজিতে? এই সেরেছে! অধিকাংশ এডুকেটেড পাবলিকও বাংলিশ লেখেন, না বাংলা না ইংলিশ!! মুর্খদের কথা না হয় ছেড়েই দিলাম। গল্প - আড্ডায় জগাখিচুড়ি ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলতে আমি, আপনি অভ্যস্ত। আর এফএম রেডিও জকিদের বাংলিশ উচ্চারন ও ইদানীংকালের উদ্ভট কিছু হিপহপ গানের বদৌলতে বাংলা ভাষার বারটা বাজছে, সেদিকে নজর আছে তো? যেখানে ক্লাব-পার্টিতে হিন্দী গানের ক্রমাগত আগ্রাসনে বাংলা গানের দফারফা সেখানে কি করে আপনি একুশ নিয়ে অহংকার করেন? আপনার লজ্জা করে না ভাষা শহীদদের এমন অপমান করতে?

*** যাই হোক কাজের কথায় আসি। একুশ নিয়ে ছোটবেলার স্কুল জীবনের কিছু স্মৃতিচারন করেই শেষ করছি। একুশের সকালে পাশের বাড়ি হতে গাঁদা ফুল চুরি করে খালি পায়ে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা করতাম। কারন আমাদের বাড়িতে কোন ফুলের গাছ ছিল না। কি আর করা? ধার (চুরি) করা ফুলেই হতো ভাষা শহীদদের অঞ্জলি। শহীদ মিনারের পাদদেশে সারিবদ্ধ হয়ে পুষ্পমাল্য অর্পন, প্রভাত ফেরি, একুশের আলোচনা এবং সবশেষে একুশের গান। তবে আর একটা কাজ আমরা মহা উৎসাহে করতাম তা হলো, আমাদের স্কুলের সামনে দিয়ে একুশের সকালে কেউ জুতা পায়ে হাটতে পারত না। কেউ ঘাড় ত্যাড়ামো করলে আমরা বিচ্ছু বাহিনী তাকে জোরর্পূবক জুতা খুলিয়েই তবে ছাড়তাম। যখন আর একটু বড় হলাম অর্থাৎ ক্লাস টেনে পড়া অবস্থায় 21 ফেব্রুয়ারিতে স্থানীয় এক বড় ভাই একুশের চেতনায় আঙ্গুলে পিন ফুটিয়ে শহীদ মিনারে রক্ত লেপটে দিলেন। তিনি কাজটি কেন করেছিলেন জানি না। তবে বোধ করি, নাইন-টেনের টিনএজ সুন্দরীদের নজর কারতেই হয়তো তিনি এমন দুৎসাহসিক কাজ করতে উদ্ভুদ্ব হয়েছিলেন। বড় ভাইয়ের দেখাদেখি বীরত্বের প্রমাণস্বরুপ আমার রক্তও লেগে থাকত শহীদ স্তম্ভে(যদিও সেটি ছিল নিতান্তই ছেলেমানুষী)।

বিঃদ্রঃ পরবর্তীতে জেনেছি পুষ্পমাল্য এবং রক্তের ফোটা নয় বরং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায়ই তাদের আত্মা শান্তি লাভ করতে পারে।

21-02-2016।

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×