*** শিরোনামটা দেখেই যে কারো কিউরিসিটি হতেই পারে বিস্তারিত জানার। প্রিন্টেড পত্রিকা প্রায় পড়া হয় না বললেই চলে। তবু ফেসবুক টুইটারের যুগে খবরের আড়ালের খবরও চলে আসে চোখের সামনে। না চাইলেও অনেক কিছু জানা হয়ে যায় নিমিষে। তেমনি বঙ্গ বাহাদুর বিষয়ক খবরে প্রথমদিকে খুব একটা উৎসাহ না থাকলেও তিন পক্ষকালীন (দেড়মাস) খন্ড নাটকের পরিসমাপ্তিতে কিউরিসিটি বাঁধ মানল না। অগ্যতা জনপ্রিয় দৈনিকের অনলাইন ভার্সনেই চোখ বুলাতে হল।
*** বন্যার পানিতে ভারতের আসাম রাজ্য হতে ভেসে এসেছে একটি বুনো হাতি। অন্ধের হাতি দর্শনের মতই সেই হাতি নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে সার্কাস। সাংবাদিক বন্ধুদেরও মিডিয়া কভারেজ সংগ্রহে হুড়োহুড়ি, লুটোপুটি অবস্থা। একটি প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকাসহ প্রায় সব পত্রিকাই হাতির সর্বশেষ আপডেট জানাচ্ছিল জনগনকে।
*** কিন্তু প্রকৃত সত্য হল আসাম রাজ্য হতে শুধু হাতি নয় ভেসে এসেছে উত্তরাঞ্চলের খরাপিড়িত জনপদের মানুষের সীমাহীন দুর্যোগ, বন্যার ঢল। সাংবাদিক ভাইদের কর্মতৎপড়তা দেখে মনে হচ্ছে বন্যা পিড়িত মানুষের দুঃখ দুর্দশা মোচন নয় হাতি উদ্ধারই একমাত্র প্রয়োজনীয় কাজ। হাতিটি দুই বিঘা জমির ফসল নষ্ট করলেও জামালপুরের সরিষাবাড়ীর কয়রা গ্রামের বাসিন্দা জনৈক হাজী বরকতুল্লাহ (৬০) মোটেও দুঃখ পান নি বরং হাতির মৃত্যুতেই সীমাহীন দুঃখ প্রকাশ করেছেন বলে খবরে প্রকাশ।
*** গতকাল পায়ে শিকল পরাতে গেলে ‘বঙ্গ বাহাদুর’-এর লাথিতে গাজীপুরের সাফারি পার্কের হাতির রক্ষণাবেক্ষণে নিয়োজিত এক কর্মী গুরুতর আহত হন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার আপডেট জনগন জানতে পারবে কিনা? এখন সেটাই দেখার বিষয়।
http://allbanglanewspapers.com/prothomalo/


সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


