*** বাঙ্গালীর অতি আদিখ্যেতা আর হুজুগে মাতা নিয়ে সচেতন ব্যক্তিমাত্রই বিরক্তি প্রকাশ করবেন। বাঙ্গালী জাতি আসলে ভারী তামাশাপ্রবন জাতি। সবকিছুতেই বিনোদন খোজা যাদের অভ্যাসে পরিনত হয়েছে। বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে স্মার্টফোনে সেলফি তোলা। ভ্রমন, কেনাকাটা, বিয়ে, হলুদ সন্ধ্যা থেকে শুরু করে প্রাইভেট, সিক্রেট সবকিছুতেই সেলফি অপরিহার্য হয়ে দাড়িয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, খাওয়া আর ঘুমের মতই সেলফি জীবনের অন্যতম অনুসঙ্গ হয়ে পড়েছে।
*** দাদুর লাশ নিয়ে সেলফি, খাদের কিনারে দাড়িয়ে সেলফি, পবিত্র কাবাঘরের সামনে সেলফি, যানবাহনে সেলফি, এক্সিডেন্ট করে ঠ্যাং ভেঙ্গে কিংবা নাক ভেঙ্গে সেলফি। আরও আছে হাজারো প্রকারের সেলফি। কোরবানীর মৌসুমে পশুর হাটে গরুকে জড়িয়ে ধরে সেলফি তোলা আর এক বাতিকের নাম।
** সেলফির জগতে এবার নতুন সংযোজন হল, চলন্ত ট্রেনের ছাদ থেকে সেলফি। খবরটা এ পর্যন্ত হলেও ঠিক ছিল, তবে চলন্ত টেনের ছাদ থেকে সেলফি তুলতে গিয়ে আহত অর্ধশত হওয়ার ঘটনা খবরে নতুন মাত্রা যোগ করল।
*** সেলফির সাথে আমার ব্যক্তিগত কোন বৈরিতা নেই। সেলফি আপনি তুলতেই পারেন, যেখানে ইচ্ছা, যখন ইচ্ছা সেলফি তোলা আপনার ব্যক্তিগত অধিকারের মধ্যেই পড়ে। তাই বলে পরিমিতবোধ ও সময়বোধ থাকাটা একান্ত জরুরী বলে মনে করি।
http://www.kalerkantho.com/online/country-news/2016/09/09/403810
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




