somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্যা পরবর্তী বিবিধ প্রসঙ্গ ও রোহিঙ্গা ইস্যু

২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


★★★ সমসাময়িক ইস্যু নিয়ে আমি খুব একটা লিখি না। কারন এদেশে ইস্যু তৈরি হওয়া ওয়ান-টুর ব্যাপার। প্রতিনিয়ত ইস্যু তৈরি হচ্ছে আর ইস্যুর নিচে পুরাতন ইস্যু চাপা পড়ে যাচ্ছে। যে ইস্যু তলানীতে তার আর কোন ফিডব্যাক কেউ পাচ্ছে না। এবারের স্মরনকালের সবচেয়ে প্রলয়ঙ্করী বন্যার কুশীলবরা যখন জনতার কাঠগড়ায় ঝুলতে যাচ্ছিল তখনই নতুন ইস্যুর আগমন হলো দেশে। সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের ইস্যু তৈরি হলো আমাদের সামনে। আমরাও হুজুগে বাঙ্গাল, ত্রান সাহায্য, সমবেদনা সব বেমালুম ভুলে গিয়ে প্রধান বিচারপতির চরিত্র নিয়ে কাটাছেড়া শুরু করলাম। প্রধান বিচারপতির ব্যবচ্ছেদ শেষ হতে না হতেই অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বাংলাদেশে হাজির। আমরা সব ভুলে খেলা দেখতে বসে গেলুম। ভারী আমুদে জাতি আমরা। না পারলাম বাঙ্গালী হতে আর না হলাম খাঁটি মুসলমান। দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান/ইবাদাত কোরবানি এসে গেল। সারা বছরের মাংস সংগ্রহের মনোবাসনায় বাজারের বড় গরুটাই এখনকার ইস্যু হয়ে দাড়াল। ওদিকে উত্তরাঞ্চলে বন্যার ক্ষত এখনো শুকায়নি। এদিকে মায়ানমার-টেকনাফ সীমান্তে সহায় সম্বলহীন রোহিঙ্গা শরনার্থীদের মানবেতর জীবনযাপন কোন বিকার তৈরি করেনি আমাদের। বেশ আছি আমরা। অনেকেই হয়তো কোরবানীর গরুর ঠ্যাং চিবোতে চিবোতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টম্যাচ দেখবো আর রোহিঙ্গাদের বিজিবি কেন ঢুকতে দিলো না এই তত্ব তালাশে পেটের ভাত হজম করে ছাড়ব।
★★★ আমার মতে, বাংলাদেশ পড়েছে উভয় সংকটে। ইতোমধ্যেই আট লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে, যাদের দীর্ঘমেয়াদী অবস্থানের কারনে মানবিক সংকট কিন্তু কমছে না। মায়ানমার থেকে আসা ইয়াবার চালান গুলো পাচারের মূল হোতা কিন্তু রোহিঙ্গারা। মায়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে যা রীতিমত গনহত্যা ও মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রোহিঙ্গাদের এ জাতিগত নির্মূলে মায়ানমারের সেনাবাহিনী সরকারের ভাড়াটে সন্ত্রাসীর মত ভূমিকা পালন করছে। জাতিসঙ্গের সাবেক মহাসচিব কফি আনানের রিপোর্ট রোহিঙ্গাদের পক্ষে ছিল। তারপরও রোহিঙ্গারা কেন সেনাচৌকিতে সশস্ত্র হামলা করবে তা মাথায় ঢোকে না। নাকি সরষের ভেতরেই ভুত। নতুন করে অভিযান চালানোর জন্য ইস্যু তৈরির মহড়া করছেন তেনারা।
★★★ রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাংলাদেশের উচিত স্বপ্রনোদিত হয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে বিষয়টা তুলে ধরা। প্রয়োজনে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে মায়ানমারের বিরুদ্ধে অভযোগ করা। মায়ানমারে রোহিঙ্গা নিধন বন্ধে জাতিসংঘের তত্তাবধানে শান্তিরক্ষী মিশন চালু করা এখন সময়ের দাবী।
২৮/০৮/২০১৭, ঢাকা।
বিঃদ্রঃ একান্তই নিজস্ব মতামত।

সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×