somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠাট্টাপন!!

০৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতিদিন পত্র পত্রিকা খুল্লেই বিজ্ঞাপন দেখি। এই বিজ্ঞাপন গুলারেই আমি উল্টা পাল্টা কইরা পড়ি আর একা একা হাসি। শুনছি একা একা হাসাহাসি করা নাকি পাগল হওয়ার লক্ষন। দেখেনতো আপনাদের হাসি পায় কিনা? যদি না পায় ব্যপক চিন্তায় পইরা যামু!!

বের হয়েছে! বের হয়েছে! বের হয়েছে!
"ঘুণ পোকায় বই খায়" প্রকাশণী থেকে
লেখক আতেল মিয়ার সংষ্কৃত ভাষায় রচিত
সম্পুর্ণ আতেলধর্মী একটি প্রবন্ধ "বই কেন বিক্রি হয় না"।
যাদের বই বিক্রি হয় না তারা এই বই পড়ে
বই ফেরীকরার সকল কায়দা জেনে নিতে পারবেন।

শুভ মুক্তি! শুভ মুক্তি! শুভ মুক্তি!
আগামিকাল নায়ক শালিক খান এবং
নায়িকা কুস্তি সুন্দরী অভিনিত এক ব্যতিক্রম ধর্মি
প্রেমের ছবি "পেয়ারা চুন্নির লগে প্রেম"। এই ছবি দেখিলে
সবাই ঘরে পেয়ারা গাছ লাগাইতে শুরু করবেন।

আসিতেছে! আসিতেছে! আসিতেছে!
শিঘ্রই বাজারে আসিতেছে গায়ক চনমন খানের একক
অডিও এলব্যাম "পটল তোলা ভালবাসা"
গায়কের মেয়েলী কন্ঠে সাড়ে বারো টি ব্যপক
ছ্যকা খাওর গান শুনলে আপনারও পটল তুলতে মন চাইবে।

ব্যক্তিগত বিজ্ঞাপন

পাত্র চাই!
বয়স কোন ব্যপার না।অঢেল টাকা পয়শার মালিক,
প্রতিদিন চাইনিজ ও শপিং খরচ ছাড়াও এমনি এমনি
টাকা দিয়া খুশি করতে পারে এই রকম হাবাগোবা
টাইপের একটা পাত্র চাই। পাত্রকে অবশ্যই কান ধরে
উঠবস করার অভিজ্ঞতা থাকতে হবে।

হারাইয়াছে! হারাইয়াছে! হারাইয়াছে!
সাম্প্রতি আমার প্রয়াত প্রেমিকার ১০খানা চিঠি
২খানা ছবি ও ১টি শুখনা গোলাপফুল হারাইয়া গিয়াছে।
উক্ত জিনিস পত্র আমার বর্তমান প্রেমিকার হস্তগত
হওয়ার আগেই কেহ সন্ধান দিতে পারিলে উপযুক্ত
পুরষ্কার প্রদান করা হইবে।

থা+পড়াইতে=থাপড়াইতে চাই!
নবম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণীর শুধু মাত্র
অমনোযোগী ছাত্রীদের হাতে ধরে যত্ন সহকারে
থা+পড়াইতে চাই!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×