মায়ের জন্য দোয়া
০৮ ই মে, ২০১১ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাইছি দোয়া মায়ের জন্য
চাইছি দুহাত পেতে
মা যেন মোর সারাজীবন
থাকেন সুস্থ দেহে
তোমরা সবাই দোয়া কর
আমার মায়ের তরে
যেন মা মা করে ডাকতে পারি
সারাজনম ভরে।
মা ছাড়া যে এই ভুবনে
আমার কেহ নাই
চাইছি দোয়া মায়ের জন্য
দুহাত পেতে তাই।
ছোট্ট বেলায় হারিয়েছি
বাবার স্নেহ শাসন
বাবার অভাব ভুলিয়ে দিলেন
মা যে আমার তখন।
নিষ্ঠুর এই ঢাকার জীবন
নিঠু জীবন ধারা
একুল ওকুল হারিয়ে দুকুল
মা যে আমার হয়নি দিশেহারা।
শক্ত হাতে দৃপ্ত মনে
ধরেছিলেন হাল
তাই মায়ের জন্য মোদের ঘরে
উড়ছে সুখের পাল।
এখন আমি অনেক বড়
মায়ের হয়েছে বয়স
দিবা রাতি ভয়ে থাকি
বুকে পাইনা সাহস
সব দিয়েও যে হয়না পুরণ
মায়ের অভাবটুকু
তাই চাইছি দোয়া দ্বারে দ্বারে
মায়ের জন্য শুধু
সারা জনম করবো সেবা
এটাই আমার পন
মায়ের জন্য বিলিয়ে দিব
ক্ষুদ্র এই জীবন।
সুস্থ দেহে মনের সুখে
মা যেন মোর থাকেন জনম ভর
তাই চাইছি দোয়া দুহাত তুলে
ফেলছি চোখের জল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন