somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ুন আহমেদ স্যার এর বই থেকে......

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯২ সালে "বোতল ভূত" দিয়ে আমার প্রথম পরিচয় এই মানুষটির সাথে।এখনও বই মেলা থেকে যত বই কিনি তার অর্ধেকই থাকে হুমা্য়ুন আহমেদ এর।তার বই থেকে যে লাইন গুলো ভালো লাগতো,একটা ছোট্ট খাতায় টুকে রাখতাম-পরে সময় পেলে উল্টে পাল্টে দেখতাম।২০০২ এর পর আর লেখা হ্য়নি আমার সেই খাতায়।মানুষটি মারা যাবার পর খুঁজে বের করলাম সেই খাতাটি।সেখান থেকে কিছু তুলে দিলাম এখানে.....


১।যাদের জীবনে মজার অংশ কম তারা অন্যের মজা দেখে আনন্দ পায়।দুধের স্বাদ ভাতের মাড়ে মেটানোর মত।(হিমুর রুপালী রাত্রি।পৃ:১০)

২।বাথরুমকে ছোট করে দেখার কিছু নেই।জগতের মহত্তম চিন্তাগুলি করা হ্য় বাথরুমে।(হিমুর রুপালী রাত্রি।পৃ:১৩)

৩।ইউনিভার্সিটির পুরনো বন্ধুর সংগে দেখা হলে মুখ হাসি হাসি করে জিঞ্জেস করা হয়-"তারপর কি খবর,ভাল আছেন?এখন কি করছেন?"
কলেজের পুরানো বন্ধুর সংগে বলা হ্য়-"আরে তুমি?কেমন আছো?"
আর স্কুল লেভেলের বন্ধুর সংগে দেখা হলে একজন আরেক জনের উপর ঝাপিয়ে পড়ে-তাই নিয়ম।(হিমুর রুপালী রাত্রি।পৃ:৪৭)

৪।নদীর সংগে মানুষের অনেক মিল আছে-এ ধরনের কথা বলা হয়।নদীর সংগে মানুষের সবচেয়ে বড় অমিল হলো নদীর পানি হঠাৎ করে উল্টো দিকে বইতে পারে না।মানুষের গতিপথ হুট করে কোন রকম পূর্ব ঘোষনা ছাড়াই পাল্টে যেতে পারে।(একজন হিমু কয়েকটি ঝিঝি পোকা।পৃ:৯৫)

৫।মানুষকে সবসময় স্বাভাবিক লাগবে এটা কোন কাজের কথা নয়।প্রানী হিসেবে মানুষ অস্বাভাবিক।সে স্বাভাবিকের ভংগি করে পৃথিবীতে বাস করে।(একজন হিমু কয়েকটি ঝিঝি পোকা।পৃ:৬৯)

৬।খুব বুদ্ধিমান মানুষদের এটা একটা সমস্যা।নিজেদের তৈরি করা ছোট ছোট ফাদেঁ তারা নিজেরা ধরা পড়ে।(আমিই মিসির আলি।পৃ:১৭)

৭।কোন মানুষকে খুব বেশী পছন্দ হয়ে গেলে জীবন যাত্রায় সেই মানুষটার ছায়া পড়ে।(আমিই মিসির আলি।পৃ:৫৫)

৮।সুন্দর সব কথাই বলা হয়ে গেছে।সবচেয়ে বেশী বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।রবীন্দ্রনাথের জন্ম বাংলা সাহিত্যের বড় দুর্ঘটনার একটি।তাঁর কারনে সুন্দরের চিন্তায় ও ব্যাখ্যায় অন্যরা আগ্রহ হারিয়ে ফেলেছে-এই ব্যাপারটা কি কেউ লক্ষ করেছে?(কবি।পৃ:৩৬)

৯।মানুষকে ঘৃনা করার অপরাধে কখনো কাউকে মৃত্যুদন্ড দেয়া হ্য়নি অথচ মানুষকে ভালবাসার অপরাধে অতীতেও অনেককে হত্যা করা হয়েছে,ভবিষ্যতেও হ্য়তো হবে।(সম্রাট।পৃ:৭৯)

১০।ঈশ্বর দুটি শয়তান তৈরি করেছেন।দুটির একটি হচ্ছে যে আদমকে গন্ধম ফল খাইয়েছে আর একটি হচ্ছে মার্কিন সরকার।(সম্রাট।পৃ:৭৪)

১১।যাদের ক্ষমতা বেশি থাকে তারাই অন্যকে সেই ক্ষমতা দেখায় না।ক্ষমতা যত অল্প হ্য় সেই ক্ষমতা প্রদর্শনের ইচ্ছাও তত বেশি হয়।
(কালো যাদুকর।পৃ:৪০)


আজ এ পর্যন্তই....ভালো লাগলে আবার হ্য়তো লিখবো।

এ বিষয়ে আমার পূর্বের পোষ্ট: http ://www.somewhereinblog.net/blog/smoazzem/29640707
ইচ্ছে হলে পড়তে পারেন।

ফেসবুক হুমায়ুন আহমেদ স্যার কে নিয়ে আমার পেজ:
Click This Link
চাইলে ঘুরে আসতে পারেন।

সবাই ভালো থাকবেন।


সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×