তোমাকে দেখতে চাই
কাক ডাক ভোরে,
যখন সূর্যের আলো
জানালার গরাত দিয়ে পড়বে তোমার গালে।।
তোমাকে দেখতে চাই
গোসল শেষ করে,
যখন তুমি ভেজা চুল
মুছতে মুছতে আসবে আমার কাছে।।
তোমাকে দেখতে চাই
তপ্ত দুপুরে-কাঠফাটা রোদে,
যখর তুমি পিপাসায় পানি করবে পান
আর তোমার কপাল দিয়ে ঝরবে বিন্দু বিন্দু ঘাম।।
তোমাকে দেখতে চাই
প্রচণ্ড বর্ষায়,
নিজ খোলা ছাদে
মনরে আনন্দে তোমর বৃষ্টিতে ভিজতে।।
তোমাকে দেখতে চাই
স্নিগ্ধ সকালে,
শিশির ভেজা ঘাসে
তোমার নগ্ন পায়ে হেঁটে চলা।।
তোমাকে দেখতে চাই
পাকা ধানের ক্ষেতে,
যখন তুমি দৌঁড়াবে
উন্মাদনায় দুনিয়ার সবকিছু ভুল।।
তোমাকে দেখতে চাই
কুয়াশা ভরা রাতে,
শাল গায়ে জড়িয়ে
যখন আগুনের তাপ নিবে হাতে।।
তোমাকে দেখতে চাই
কোকিলের গানে,
গাছের নবীন পাতার মত
তোমার উজ্জীবিত হওয়া।।
তোমাকে দেখতে চাই
আমার অন্তিমকালে,
যখন তোমার দু'ফোটা অশ্রু
পড়বে আমার গালে।।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



