
শূন্য দৃষ্টিতে অনিশ্চিত ভবিষ্যতের ছাপ! মায়ের কোলে চড়ে বাবার পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার নমুনা দিতে চট্রগাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে ৬ মাসের শিশু রিহাদ। সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডে নিখোঁজ তার বাবা ফটিকছড়ির শাহজাহান।

চোখেমুখে অন্ধকার ভবিষ্যতের আতঙ্ক রেশমা বেগমের কোলে অবুঝ সন্তানের নীরব কান্না।

বাঁশখারীর আব্দুস সোবহানের পরিচয় শনাক্তে চট্রগাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭ মাসের শিশু ফাইযার ডিএরএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

হাতে নিখোঁজ স্বামী শাহজাহানের ছবি হাতে।

ডিএনএ টেস্টের জন্য স্বজনদের নমুনা নেওয়া হচ্ছে চট্রগাম মেডিকেল কলেজ হাসপাতালে।

চট্রগ্রামে সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোর বিস্ফেরনে দগ্ধ ১৬ জনের চিকিৎসা চলছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
তথ্যসূত্র : যুগান্তর/ইত্তেফাক/কালেরকন্ঠ
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২২ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



