somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উগ্র গেরুয়াবাদ ও সাম্প্রদায়িকতা যাদের বড় রাজনৈতিক অস্ত্র

২২ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত এতোদিন বাংলাদেশের আভ্যান্তরীন বিষয়ে নিরপেক্ষতার কথা বললেও হঠাৎ করেই ভোল পাল্টে সাপেক্ষ হয়ে উঠলো কেন? শেখ হাসিনার সরকার না থাকলে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠবে। উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার আতুর ঘর হবে। এতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহিংসতা ও অস্থিরতা বৃদ্ধির পাবে যা তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে!!

এদিকে আবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে ভারত।’ আশ্চর্যের বিষয় হলো ভারতে এখন নিজেই উগ্রবাদী ও সহিংস সাম্প্রদায়িক দল দ্বারা শাসিত হচ্ছে। যেখানে প্রতিনিয়ত সংখ্যালঘুরা নিপীড়িত ও নির্যাতিত হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা বেঘোরে প্রাণ হারাচ্ছে উগ্র সামন্প্রদায়িক গেরুয়া গোষ্ঠীর কাছে। যেখানে প্রতিনিয়ত জনপ্রতিনিধিরা নিয়ম করে মুসলিমদের বিষোদগার করছে। যেখানে সাম্প্রদায়িকতা যাদের বড় রাজনৈতিক অস্ত্র। যেখানে ক্ষমতাশীনরা সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনা ধ্বংস করে মন্দির গড়ে দিচ্ছে তারা কিভাবে বাংলাদেশের উগ্রবাদ ও সহিংসতা নিয়ে কথা বলে!?

আসল কথা হলো উগ্রবাদ বা সাম্প্রদায়িকতা এগুলো কিছুইনা তাদের চাওয়া একটি নির্দিষ্ট সরকার যারা তাদের সকল আবদার পূরণ করবে কোন প্রাপ্তিযোগ ছাড়াই। বাংলাদেশের সকল নদী, বন্দর, সড়ক সেতুতে ট্রানজিটের নামে উন্মুক্ত অধিকার নিচ্ছে তারা কিন্তু বছরের পর বছর নেপাল ভূটানের সাথে বাংলাদেশের স্বাধীন যোগাযোগে বাণিজ্যে পদে পদে বাধা দিয়ে যাচ্ছে!

তারা আবার বাংলাদেশের সংখ্যা লঘুদের নিয়েও চিন্তিত! বাংলাদেশে যেখানে সরকারী কর্মচারীদের ২৫ শতাংশ হচ্ছে ধর্মীয়ভাবে সংখ্যালঘু l সেখানে ভারতে মুসলিমদের অবস্থা সরকারী ক্ষেত্রে ১ শতাংশের মত যা দলিতদের থেকেও কম।

ভারত এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কথা প্রচার করে যাচ্ছে। ২০১৪ সালের নির্বাচনের আগেও তারা এ বিষয়টি সামনে এনেছিল।একইভাবে ২০১৮ সালের নির্বাচনের আগে তারা এই ধুয়া তুলেছিল এমনকি তারা ২০৫৬ সালেও বাংলাদেশের নির্বাচন নিয়ে একই অবস্থান থাকবে। উগ্র গেরুয়াবাদ ও সাম্প্রদায়িকতা যাদের বড় রাজনৈতিক অস্ত্র তারাই এখন আমাদেরকে ছবক দিচ্ছে কি আশ্চর্য!
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৪৩
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×