somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু তুচ্ছতাচ্ছিল্যের পাত্র?

১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বঙ্গবন্ধু ও জিয়া দুই জনই তাদের নিজ নিজ অবস্থানে চির ভাস্বর। তাদের অবদানকে অস্বীকার করার কোন উপায় নেই। বিশেষ করে বঙ্গবন্ধুর বিষয়ে সকল রাজনীতিবিদ একমত পোষন করেন যে তিনিই বাংলাদেশের স্বাধীনতার অগ্রসেনানি। জিয়ারও অবদান আছে বিশেষ করে মুক্তিযুদ্ধে যা সকল রাজনীতিকরা স্বীকার করেনা বিশেষ করে আওয়ামীলীগ; তাদের তথাকথিক কতিপয় হাইব্রিড রাজনীতিক জিয়াকে পাকিস্তানিতে এজেন্ট বলে তাকে ছোট করা চেষ্টা করে এবং নিজেদের দিউলিয়াত্বের পরিচয় দেয়।

এই হাইব্রিড আওয়ামী রাজনীতিকরা বঙ্গবন্ধুকে উচুতে তুলতে গিয়ে পক্ষান্তরে অনেক নিচুতে নামিয়েছে। আমরা যদি হিন্দু হতাম তাহলে হয়তো আওয়ামীরা বঙ্গবন্ধুকে ভগবান বানিয়েই ছাড়তো। দুঃখের বিষয় বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওরা বঙ্গবন্ধুকে ভগবান আখ্যায়িত করতে পারেনি। নিশ্চিতভাবে বঙ্গবন্ধু আমাদের দেশের ক্ষেত্রে সবচেয়ে বড় নেতা কিন্তু তিনি তো বিশ্বের মধ্যে বড় নেতা নন।

বৈশিকভাবে ভাবেই বঙ্গবন্ধু ম্যান্ডেলা, চে গুয়েভারা, ক্যাস্ট্রোর চেয়ে বড় নেতা নন কিন্তু হাইব্রিড আওয়ামীরা বঙ্গবন্ধুকে তাদের চেয়েও বড় নেতা বানিয়েছে যেটা হাস্যকর বটে। কেউ যদি বঙ্গবন্ধুকে কটুক্তি করে তাহলেই কি বঙ্গবন্ধু ছোট গেল? বঙ্গবন্ধুকে নিয়ে কেউ কটুক্তি করলে তার জেল জরিমানার ব্যবস্থা করে আইন প্রণয়ন যা অবশ্যই বঙ্গবন্ধুকে ছোট করেছে বৈ বড় করেনি।

এমনকি প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধুর নাম জড়ানো যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কলেজ, বঙ্গবন্ধু স্কুল, বঙ্গবন্ধু যুদ্ধ জাহাজ, বঙ্গবন্ধু ব্রিজ, বঙ্গবন্ধু কালভার্ট, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট ইত্যাদি ইত্যাদি । বঙ্গবন্ধুর নামে স্কুল ও কলেজ আছে ২/৩ শত যা সংগত কারণেই মানুষের মনে ক্ষোভের জন্ম দেয়। হাজার হাজার প্রতিষ্টান বঙ্গবন্ধু নামে না করে বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখার জন্য ২/৪ টি প্রতিষ্ঠানই যথেষ্ট ছিল। বঙ্গবন্ধু শত বার্ষিকী পালনে যে রকম বাড়াবাড়ি করেছে তাতে মানুষের মনে শুধু ঘৃণাই জন্মেছে ভালোবাসা পরিবর্তে। সবচেয়ে বেশি বাড়াবাড়ি করে প্রতিটি সরকারী বেসরকারী অফিস আদালতে বঙ্গবন্ধু কর্ণার তৈরি ও সেখানে বঙ্গবন্ধু মুর্তি স্থাপন করে এবং কিছুদিন পরপর সেখানে অনুষ্ঠান করে সেগুলোর ভিডিও পাঠাতে হতো মন্ত্রনালয়ে।

ঠিক এমন ভাবেই মুক্তিযোদ্ধাদেরও অপমানিত এবং ছোট করেছে আওয়ামীলীগ। মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিক সরকার সেবিষয়ে কারো আপত্তি ছিলনা শুধুমাত্র রাজনীতি করার জন্য মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েকে ৬০% চাকুরী এবং মুক্তিযোদ্ধার অবর্তমানে তার ভাতা/সম্মানী তাদের ছেলে মেয়ে পাবে, স্ত্রী পাবে, নাতি পাবে, পুতি পাবে এই ভাবে বংশপরমপরা পেতেই থাকবে। ভুয়া মুক্তিযোদ্ধা তৈরীতেও তারা ছিল অগ্রগামী।

বিষয়টি এমন পর্যায়ে গিয়েছে যেন বঙ্গবন্ধু তুচ্ছতাচ্ছিল্যের পাত্র। তাই বঙ্গবন্ধুকে ওপরে উঠানো সমস্ত দায়িত্ব নিয়েছে আওয়ামীলীগ।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৭
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×