somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিকৃষ্টদের অন্যতম একজন হাসান মাহমুদ -১

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোন এক দলীয় সভায় হাসিনা, হাছান মাহমুদকে উদ্দেশ্য করে বলেছিল- তোমার খরব কী? কাজ-টাজ ঠিক মতো করো? তুমি নাকি অনেক সম্পদের মালিক হয়েছো? সব তথ্যই আমার কাছে আছে। তখন সভায় উপস্থিত সকলেই ধরেই নিয়েছিল যে, হামা'র বিদায় ঘন্টা বেজে গিয়াছে কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। তার মূল কারণ ছিল বিরোধী পক্ষকে যে যতবেশি ধোলাই দিতে পারবে তার প্রমোশন তত বেশি এবং দ্রততার সংগে। এটা ছিল হাসিনার নীতির ১ নং কৌশল। ফলে হাছান মাহমুদ ১৫ বছরে হাসিনা সরকারের বিভিন্ন মেয়াদে প্রভাবশালী মন্ত্রী ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ে।

নির্বাচনি হলফনামায় আয়-ব্যয় বা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দেখে যে কেউ ভাববে তার চেয়ে সৎ, গরিব কোনো মন্ত্রী-এমপি বাংলাদেশে নেই। কিন্তু বাস্তবে নামে-বেনামে তার রয়েছে সম্পদের পাহাড়। মন্ত্রী হিসাবে দলে যেমন তার প্রভাব ছিল, তেমনই দায়িত্ব পালন করা বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে দখল-বেদখল, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাতিয়েছে শত শত কোটি টাকা।

বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালনকালে রাঙ্গুনিয়ায় ২০০ একরেরও বেশি বনভূমি দখল করেছে যেখানে হামা গড়ে তুলেছে পর্যটনকেন্দ্রসহ নানা বিলাসী প্রকল্প। দখল করেছে জাহাজ নির্মাণকারী ডকইয়ার্ড। দখলের ক্ষেত্রে ব্যবহার করেছে নিজের ভাইদের। স্ত্রীর নামে নিয়েছে শিপ হ্যান্ডলিং লাইসেন্স। হয়েছেন ফিশিং ট্রলারের মালিক। এরই মধ্যে এক ডকইয়ার্ড মালিক তার কাছে ৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। করেছে সংবাদ সম্মেলন।

সকাল থেকে শুরু করে বিছানা যাওয়া আগ মুহূর্ত পর্যন্ত বিএনপি গালাগাল করাই যার কাজ ছিল, সে হলো নিন্দিত নিকৃষ্ট রাজনীতিক হাসান মাহমুদ।বিএনপি কে যারা পছন্দ করে তারা, মধ্যপন্থা অবলম্বনকারীরা এবং আওয়ামী ঘরানারও কিছু মানুষ তার এইসব নিকৃষ্ট কথাবার্তাকে ভালোভাবে নেইনি। এসব কর্মকান্ড জনরোষ তৈরির অন্যতম কারণগুলো মধ্যে একটি। রাজনীতিক জঘন্যতমদের মধ্যে হাসান মাহমুদ অন্যতম একজন। এসব নর্দমার কীটকে ঝেটিয়ে বিদায় করাই মঙ্গলজনক।

হাসিনা যদি আগেই এদেরকে ঝেটিয়ে বিদায় করতো তাহলে হয়তো এতো করুণ অবস্থা হতোনা। কিন্তু তিনি তা না করে যারা বিরোধী মতকে দমন করার ফেসিবাদীনীতি গ্রহন করেছে তাদেরকেই হাসিনা প্রমোট করেছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×