somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত ছাড়া বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে!

২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনারা হয়তো লক্ষ্য করবেন ইদানিং ইউটিউব, ফেসবুক অথবা অন্যান্য সামাজিক মাধ্যমে ভারতীয়রা বিভিন্ন ভাবে বাংলাদেশ তথা বাংলাদেশের মানুষকে ট্রল করছে, অপমান অপদস্তমূলক কথাবার্তা বলছে। তারা বলছে যে, ওরা যদি চাল,ডাল, পেঁয়াজ, রসুন রপ্তানী বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে, ভারতে চিকিৎসা না নিলে অসুখ-বিসুখে মানুষ মারা যাবে; ভারত ছাড়া আমাদের চিকিৎসার কোন উপায় নেই। ভারতে লেখাপড়া না করলে বাংলাদেশের মানুষের পড়লেখা বন্ধ হয়ে যাবে। মোট কথা বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। কত ভয়ঙ্কর কথা!

তাদের মতে আমরা ভারত থেকে পণ্যা আমদানী করলাম কেন? আমরা ভারতে চিকিৎসা নিতে গেলাম কেন? ভারতে ভ্রমন করতে গেলাম কেন? তারা একবারও বলেনা আমরা কৃষিপণ্য আমদানী করছি বলেই তোমাদের কৃষক আত্নহত্য করছেনা এবং উদ্বৃত্ত পণ্য বাংলাদেশে সহজেই রপ্তানী করে আয় করছে, ভ্রমন খাতে তোমরা যা আয় করছে তার ২১% ভাগ বাংলাদেশ থেকে আয় করছে, চিকিৎসা খাতে বৈদেশি যে আয় তার ৫৫% ভাগ বাংলাদেশীদের কাছ থেকে আয় করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে আমদানি হয়েছে ১ হাজার ৩৬৯ কোটি ডলারের পণ্য এবং একই অর্থবছরে ভারতে পণ্য রপ্তানি হয়েছে ১৯৯ কোটি ১৪ লাখ ডলারের; তারমানে ভারত আমদানী রপ্তানীতেও লাভবান হচ্ছে। লক্ষ লক্ষ ভারতীয় নাগরীক বৈধ এবং অবৈধ ভাবে চাকুরী করছে এবং প্রতি বছর প্রায় ৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে।

গো, গোমূত্র এবং গোবর রাজনীতির কারণে তারা এখন তারা অন্ধ হয়ে গেছে সত্যকে অনুধাবন করতে পারছেনা। প্রকৃত সত্য হলো বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল নয় প্রকৃতপক্ষে ভারতই বাংলাদেশের উপর নির্ভরশীল; এই সত্যটা তারা স্বীকার করতে লজ্জা পাচ্ছে।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৫
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×