somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. ইউনূস ফেল; হাসিনা ফিরে আসার সম্ভাবনা

২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা যেভাবে সরলীকরণ করছি বিষয়টা মোটেই তেমন সহজনা। হাসিনা গত ১৫/১৬ বছরে প্রশাসনের ৯৫ % আওয়ামীঘরানার লোক বসিয়েছে প্রতিটি স্থানে এরা কী ইউনূসের কথার যাদুতে রাতারাতি দেশের জন্য কাজ করবে? নাকি হাসিনাকে পুনরায় ফিরিয়ে এনে তাদের লুটপাটের রাস্তা পরিস্কার করবে? আমরা যত সহজে বলছি দেখছি জানছি বিষয়টা সেরকম মোটেই নয়। ব্যবসায়ীরা ৯৫ % করাপ্টেড এবং ৯৫% করাপ্টেড আমলারা যে পরিমান চাপে রেখেছে সেই চাপ সহ্যকরে টিকে থাকাই তো মুসকিল। যে লোকটি মানুষকে উদ্দীপ্ত করতো এবং অনুপ্রানিত করাই যার কাজ ছিল তিনি কি চাইলেই কর্মসংস্থান হবে অথবা পণ্যমূল্য কমে যাবে? তেমনটা হবেনা কারণ তিনি ৪/৫ মাসে কলকারখানা, মিলফ্যাক্টরী ও শিল্পকারখানা তৈরী করতে পারবেনা চাইলেও পারবেননা অথবা ছুমন্তর ছুমন্তর ছু করে পণ্যের দাম কমাতে পারবেনা।

আপনি হয়তো বলবেন তাহলে উনি দায়িত্ব নিলেন কেন? বিপ্লব পরবর্তী টালমাটাল অবস্থায় ড. ইউনূসই ছিলেন সর্বাধিক যোগ্য। সেই সময় ড. ইউনূস ছাড়া অন্য কেউ হাল ধরলে দেশের অবস্থা আরো নাজুক হয়ে পড়তো এবং ভুয়া মুক্তিযোদ্ধা থেকে জেনারেশন৭১ এর কথা অনুযায়ী দেশ সিরিয়া ইয়ামেন হয়ে যেত। দেশ সিরিয়া ইয়ামেন না হওয়াতে ভুয়া মুক্তিযোদ্ধা থেকে জেনারেশন৭১ রেগে মেগে আগুন হয়ে সবাইকে প্রশ্নফাঁস জেনারেশন, ফেসবুক জেনারেল, লিলিপুটিয়ান, মগজহীন ইত্যাদী বলে বিষোদগার করছে।

আম্লিগ নামক কিছু কচু খেকো ৩/৪ মাস নিরব ছিল কিন্তু ইদানিং তারা এই ব্লগসহ সব যায়গাতে অত্যন্ত সবর। তারা খুবই চতুরতার সংগে বোমা ফাটাচ্ছে বর্তমান সরকার পুরাপুরি ব্যর্থ, কর্মসংস্থান করতে পারেনি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন করতে পারেনি এমনকি তারা এও বলছে যে ইউনূসের নেতৃত্বেই যতসব খুন হয়েছে সুতরাং আম্লিগ তথা হাসিনাই শ্রেষ্ট তাকেই দরকার! ভাবা যায় এরা কি না বলতে পারে আর কি না করতে পারে?! এরা কোনভাবেই হাসিনার দূর্নীতির কথা বলেনা। এরা ভারতে বাংলাদেশী দূতাবাসে হামলাভাংচূরের বিরুদ্ধে কথা বলেনা। এরা ইনিয়ে-বিনিয়ে ভারতের কথাই বলে, ভারতেরই দালালী করে!

আমাদের প্রধান কাজ হবে বর্তমান সরকারকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, বক্তৃতা বিবৃতির মাধ্যমে, লেখার মাধ্যমে সাহায্য করা যাতে দেশে আবার কোন রাজনৈতিক দল দানবে পরিনত হতে না পারে এবং এই সরকারকে দূর্নীতির বিরুদ্ধে বজ্রকঠিন হতে হবে যাতে দূর্নীতিবাজরা আবার না আসতে পারে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×