somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলেকট্রিক সার্কিট নিয়ে সংক্ষিপ্ত টিউটরিয়াল (পর্ব-৫)

১৩ ই জুন, ২০১১ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পর্বে সুপারপজিশন নীতি (Superposition Principle) নিয়ে আলোচনা করা হবে। সুপারপজিশন নীতি অনুযায়ী কোন লিনিয়ার সার্কিটে যদি একাধিক সোর্স থাকে তাহলে কোন একটি রোধকের আড়াআড়ি বিভব পার্থক্য হবে প্রত্যেক সোর্স দ্বারা স্বতন্ত্রভাবে উৎপন্ন বিভব পার্থক্যের বীজগণিতীয় যোগফলের সমান। কারেন্টের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য, তবে পাওয়ারের ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা যাবে না। যে সকল সার্কিটে একাধিক সোর্স থাকে সেই সকল সার্কিটেই কেবল সুপারপজিশন নীতি প্রয়োগ করা হয়। সুপারপজিশন নীতি প্রয়োগের ক্ষেত্রে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে:

ধাপ-১: একটি সোর্স ছাড়া বাকি সোর্সগুলোকে নিষ্ক্রিয় বা শূন্য করতে হবে। ভোল্টেজ সোর্সকে নিষ্ক্রিয় করতে হলে সোর্সটিকে সার্কিট থেকে খুলে ফেলে একটি তার দিয়ে টার্মিনাল দুটি যুক্ত করে দিতে হবে, যাকে শর্ট সার্কিট বলা হয়। আর কারেন্ট সোর্সকে নিষ্ক্রিয় করতে হলে সোর্সটিকে সার্কিট থেকে খুলে ফেলতে হবে, যাকে বলে ওপেন সার্কিট। উল্লেখ্য যে, ডিপেনডেন্ট সোর্সকে নিষ্ক্রিয় করা যাবে না।

ধাপ-২: যে সোর্সটি থেকে গেল তার জন্য কারেন্ট অথবা ভোল্টেজ বের করতে হবে।

ধাপ-৩: প্রত্যেক সোর্স এর জন্য আলাদাভাবে ধাপ ১ ও ২ পুনরাবৃত্তি করতে হবে।

ধাপ-৪: সবগুলো সোর্স এর জন্য কারেন্ট অথবা ভোল্টেজ এর বীজগণিতীয় যোগফল করে মোট কারেন্ট অথবা ভোল্টেজ পাওয়া যাবে।

সুপারপজিশন নীতি প্রয়োগের একটি উদাহরণ দেয়া যাক। নিচের সার্কিটে একটি কারেন্ট সোর্স, একটি ভোল্টেজ সোর্স, এবং তিনটি রোধক আছে। সুপারপজিশন নীতি প্রয়োগ করে 2 Ω রোধের আড়াআড়ি বিভব পার্থক্য তথা v0 এর মান বের করতে হবে। সার্কিটে যেহেতু দুটি সোর্স আছে সেহেতু শুধু ভোল্টেজ সোর্সের জন্য 2 Ω রোধের আড়াআড়ি বিভব পার্থক্য ধরা যাক v'0 এবং শুধু কারেন্ট সোর্সের জন্য 2 Ω রোধের আড়াআড়ি বিভব পার্থক্য v''0. তাহলে দুটি সোর্সের জন্য মোট বিভব পার্থক্য হবে, v0 = v'0 + v''0. এবার v'0 ও v''0 এর মান বের করতে হবে।



প্রথমে ভোল্টেজ সোর্সকে রেখে কারেন্ট সোর্সকে নিষ্ক্রিয় করলে নিচের এক লুপ বিশিষ্ট সরল সার্কিট পাওয়া যাবে। এই সার্কিটের ক্ষেত্রে v'0 এর মান হবে 4 V.



এবার কারেন্ট সোর্সকে বিবেচনায় নিয়ে ভোল্টেজ সোর্সকে নিষ্ক্রিয় করলে নিচের সার্কিট পাওয়া যাবে। যে কোন পদ্ধতি (যেমন কারেন্ট ডিভাইডার রুল) প্রয়োগ করে v''0 এর মান পাওয়া যাবে 8 V.



দুটি সোর্সের জন্য মোট বিভব পার্থক্য হবে, v0 = v'0 + v''0 = 4 + 8 = 12 V. একইভাবে তিন বা ততোধিক সোর্সের ক্ষেত্রে সুপারপজিশন নীতি প্রয়োগ করা যায়। সোর্স এর সংখ্যা বেড়ে গেলে সময় একটু বেশী লাগতে পারে, তবে প্রতিবার একটি করে সোর্স বিবেচনা করা হয় বিধায় এই পদ্ধতি খুব সহজ-সরল এবং ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১২ রাত ১:২৯
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×