তোমাকে বিশেষ কিছু বলার আছে।
বলতে চাই- তুমি চলে যাও আমার দৃষ্টির অন্তরালে,
যেখানে ক্রান্তিহীন হৃদয় পথক্রমে বসবাস তোমার লালিত কন্যার।
তোমাকে বিশেষ কিছু বলার অধিকার যদি থাকে,
তবে বলব- তুমি মাড়ায়োনা আমার আঙ্গিনার চার দেয়াল,
কেননা, এখানে দলিতের কান্না গুমঢ়ে মরে পিষ্ট হয়ে।
এখানে বিচূর্ণ জীবন নির্মমতার বেড়িবাঁধে বিষন্ন,
লাল গালিচার অভ্যর্থনার জালে তুমি হবে আমার রক্ত সোপান,
তোমার র্মঢ়তা আমার নষ্টাঙ্গের শীর্ষে শিহরণ তোলে।
দামিনীরা এখনো সময় আছে কূলের সমাপনে ফেরার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



