somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পতঙ্গের বুকে আমরা

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা রক্তশোষা ছোট্ট পতঙ্গ। উড়তে উড়তে ঠিক আমার গালের উপর এসে বসল। কখন যেন এক বিন্দু রক্ত খেয়েও নিল। টের পেলাম উড়ে যাবার পর। উড়ে গিয়ে বোকা পোকাটা বসল আবার তোমার সটান করে রাখা হাতে। আমি চেয়ে আছি। সে টেনে নিল আরও একটা ফোঁটা। এবার সে একটু ক্লান্ত বোধ হয়। হেলে দুলে নড়ে চড়ে চলে যাচ্ছে রকমারি ভোজটা শেষ করে। তুমি যেন একটু সতর্ক হয়ে উঠলে। ওকে পিষে মারতে চাও নাকি? আমাদের ব্যথা দিয়েছে বলে রেগে গেলে ওর উপর? কি হয়? কত ছোট্ট একটা প্রাণী। বেচারার খাবার বলতে আমাদের মত মানুষদের দুই এক ফোঁটা রক্তই তো। তুমি পারো চাইলেই, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে না তুমি ওকে মারো। এক আঘাতে তিন তিনটা প্রাণ কেড়ে নেয়া কি সাজে? অবাক হচ্ছো? বুঝলে না? এই দেখ ওর মাঝে ওর নিজের প্রাণ ছাড়াও আছে আমার রক্ত, তোমার রক্ত; যেন আমার একটু প্রাণ আর তোমার একটু প্রাণ। এই কাঠখোট্টা পৃথিবী, সমাজ সংসার গুরুজন বা বন্ধু, কেউই তোমাকে আর আমাকে এক হয়ে পাশাপাশি বাঁচতে দিচ্ছে না, দিবে না। তোমার বুঝি কখনও কষ্ট হয় না? দেখ না কেমন করে এই নগণ্য পতঙ্গটা আমাদের মিলিয়ে এক করে দিল ওর নিজের মধ্যে। এভাবেই নাহয় কিছুটা সময় আমরা খুব কাছাকাছি রইলাম! আমাকে, তোমাকে আর আমাদের একীভূত হবার অদম্য ইচ্ছেটাকে ও কেমন করে ওর বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। এটুকু দোষ করলে কি কাউকে পাপী বলা যায়?

... ... ...

কবিতার মধ্যে একটা স্বল্পবুদ্ধির মাথার বোধগম্য গল্প না থাকলে পড়তে ভাল লাগে না। আর ইংরেজি কবিতা? সে তো আরও দূর্গম পথ। উপরের অংশটুকু John Donne এর লেখা The Flea কবিতাটার একটা মোটামুটি ভাবার্থ। মনে ধরেছিল খুব। কিছু মানুষ কেমন করে যেন কারো না কারো ভাবনার কথা, স্বপ্নের কথা বলে দেয়। হয়ত খুব অন্যরকমভাবে, যেমনটা আমরা নিজেরা কখনও ভাবিনি। তবুও সত্যি হয়ে মিলে যায়।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×