somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইচ্ছেগুলো বদলায় না

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদটা বদলে যায় না। গায়ে চিড়িক বিড়িক কালচে দাগ নিয়ে সবাইকে নিশির ডাকের মত করে টেনেই যায়। কখনো বিরাট গোল থালা হয়ে পড়ে। আবার কখনো আধখানি মুখ ঢাকে ছাইরঙা ওড়নায়।

আকাশও ঘুরে ফিরে নীলেরই নানান রূপ ধরে রাখে। সাদা মেঘগুলো দেখলে মনে হয় তুলাগাছের লক্ষ লক্ষ শুকনো ফল ফেটে ছড়িয়ে গেছে আদিগন্ত। আর কালো মেঘগুলো যেন পিচকিরি দিয়ে ছিটানো রংতুলি ধোয়া জল।

হলদে সূর্যটার তো কোনকালেই কিছু হয় না। গনগনে চুল্লির মত আঁচ ছাড়তেই থাকে ছাড়তেই থাকে। মাঝে মাঝে দুঃখ পেলে চোখ বুঁজে ফেলে, তাও একটুক্ষণের জন্য।

বৃষ্টি পাল্টায় না। ঝিরঝির নাহয় ঝমঝম নাহয় টুপটাপ। মন চাইলে যাবার কালে রংধনুটাকে এনে সেঁটে দেয়। সেই চেনা সাতটা রংই সারি দিয়ে বসে।

মানুষই নাকি কেবল বদলায়। ক্ষণেই ক্ষণেই নাকি বদলায়। এতই যদি বদলায় তাহলে দিনে দিনে ইচ্ছেগুলো কেন বদলে যায় না? বেঁচেই থাকে কেবল।

অনেক বছর আগের যেমনটা হত, বিকেল হলেই ছুটে যেতে ইচ্ছে হয় খেলার মাঠে। পাগলা ঝড়ে শিল কুড়াতে ইচ্ছে হয় তেমনই।

লাল রঙের জামা আর লাল মালা পরে পরী হয়ে ঘুরতে ইচ্ছে হয় ছোটবেলার মত। প্রিয় কোন কিছু কাউকে একটুও ধরতে দিতে ভাল লাগে না। ইচ্ছে করে সবাই অনেক কিছু উপহার দিক যেভাবে দিত।

তখনকার মত এখনও ইচ্ছে হয় একটা টাকার গাছ থাকুক। যখন যে চায় যেন অনেক অনেক দিতে পারি। আমার বা কারোরই কোন অভাব থাকবে না এমন ইচ্ছে হয়।

একটু অসুখ করলেই গলা ফাটিয়ে চেঁচাতে ইচ্ছে হয়, ইচ্ছে হয় মা রাতভর বসে পাখা করুক আর কান্না শুনুক। দাঁত চেপে শুয়ে থাকতে ভালই লাগে না।

আগুপিছু না ভেবে দুম করে অনেক কিছু বলে ফেলতে পারার ইচ্ছে হয়। লোকলজ্জা বা দ্বিধাকে ছুঁড়ে ফেলতে এখনও ইচ্ছে হয়। চাইতেই কেউ চোখের পলকে ফুল পাখি তারা এনে দিক সত্যিই এমনও ইচ্ছে হয়।

অনুচিত জেনেও বার বার কিছু ভুল কিছু অন্যায় করতে প্রচণ্ড ইচ্ছে হয়। কষ্ট দেয়ার বা কষ্ট পাওয়ার লোভটাও মরে যায় না। ইচ্ছে হয় ইচ্ছে হয়।

ইচ্ছেগুলো একটুও উলটে পালটে যায় না। চাঁদ আকাশ সূর্য কিংবা বৃষ্টির মত ধ্রুব হয়ে জড়িয়েই থাকে।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×