বলা কথাগুলো নাকি ইথার নামের একটা জিনিসের মধ্যে ভেসে থাকে। আমরা যখন যা বলেছি তা এখন উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ইথারের মধ্যে, শুঁড়ের মত কিলবিল করে করে নাড়াচাড়া করছে এদিক থেকে সেদিকে। আমি আমার না বলা কথগুলো হাতড়ে বেড়াচ্ছি। কতকিছু বলতে চেয়েও বলা হয়নি জীবনে। খুব বড় কোন কথা কিংবা খুব সাধারণ কিছু। মা বাবা ভাই বোন বন্ধু কিংবা অন্য ব্যক্তিকে। কখনও সেই মানুষ হারিয়ে গেছে জীবন থেকে, কখনও জীবনই হারিয়ে গেছে মানুষটার কাছ থেকে। তাই সেই বাক্সবন্দী কথাগুলো ভাঁজ করে মনের পকেটেই রেখে দেয়া আছে। দুম করে আগপাছ না ভেবে বলতে গিয়ে কত কিছু হারিয়ে গেল। আবার বুঝে শুনে মুখকে সংযত করতে গিয়েও হয়তবা বঞ্চিত করে ফেলেছি নিজেকে বা অন্য কাউকে। কথা আর ভাবনা সব নিজ থেকেই চেপে চেপে তলানির মত জমে যায়। অবাক লাগে যখন ঘুমের মাঝে অবচেতন চিন্তাগুলো সগর্বে দাপিয়ে বেড়াতে আসে। লুকিয়ে লুকিয়ে ভালবাসা কিংবা গোপনে গোপনে ঘৃণা করা অথবা ফুঁলে ফেঁপে থাকা অভিমান লাগামছাড়া হয়ে স্বপ্নের মধ্যে নেচে উঠে। ঘুম ভেঙে উঠে নিজের কাছে ধরা পড়ে যেতে হয়। "ইস আমি বুঝি এমন করে ভাবি? কি লজ্জার কথা! কি ভয়ংকর ব্যাপার!" আবার হাঁফ ছেড়ে বাঁচাও যায়, যাক আর কেউ তো জানলো না। আচ্ছা সবাই কি জানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের থেকে আড়াল করে কিছু কিছু ভাবনা ভাবতে খুব ভাল লাগে? সত্যিকার জীবনের ফাঁকফোকর গলে কল্পনায় আরেকটা পৃথিবীতে বাস করা যেখানে খুব কাছের মানুষগুলোই অন্যভাবে আছে।
যা খুশি তাই ইচ্ছেমতন!
নিখোঁজ সংবাদ

কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন
রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা
বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন
ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?
আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…

তারপর গল্পটা শেষ।
কিন্তু সত্যি কি এতটাই সহজ?
বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন
মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন
টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।

(... ...বাকিটুকু পড়ুন
আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক
আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক
ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়
বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।