সাভারে আটকে পড়া ভাই বোনেরা সর্বোচ্চ কত কোটি টাকার জুস/বিস্কুট খেতে পারে? কত কোটি টাকার অক্সিজেন দরকার? কত কোটি টাকার মেডিকেল যন্ত্রপাতি দরকার? কত কোটি টাকার সাদা কাপড় দরকার ভাই বোনদের জন্য? কত কোটি টাকার বরফ লাগবে আমাদের ভাই বোনদের লাশ সংরক্ষণ করতে?
সরকারের বিভিন্ন বাহিনীসহ উদ্ধারকর্মীরা যেভাবে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তবে কেন যেন মনে হচ্ছে পর্যাপ্ত পরিমান সাহায্য বা অর্থ এখানে বরাদ্দ হয়নি।
বিশ্বাস করুন, আমাদের দেশে আপাতত পদ্মা সেতুর কোন দরকার নাই। দয়া করে রাস্ট্রীয় কোষাগার হতে আপনারা উপোরক্ত চাহিদাগুলোসহ আরও যা যা লাগে তা অনতিবিলম্বে পুরন করুন।
আপনাদের আচরণে যেন দেশবাসীর ক্লাস নাইন টেনে পড়া একটি ভাবসম্প্রসারণের কথা মনে না পড়ে যায়:
"গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন,
নহে বিদ্যা, নহে ধন হলে প্রয়োজন।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



