somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্নপত্র ফাঁস

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

]


Education is the harmonious development of body, mind and soul. কিন্তু বর্তমান সময়ে শিক্ষা ক্ষেত্রে যেভাবে অনিয়ম দুর্নীতি আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে তা খুবই দুঃখ জনক। পিএসসি, জেএসসি, জেডিসি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিসিএস, ব্যাংক, চাকুরীর পরীক্ষাসহ অন্যান্য সকল পরীক্ষায় যে হারে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তা জাতি হিসেবে কখনই কাম্য ছিল না । যে সকল শিক্ষার্থী আজকাল শিক্ষকের নিকট থেকে পরীক্ষার আগের রাত্রে প্রশ্নপত্রের ফটোকপি পেয়ে গোল্ডেন এ+ সহ ভালো রেজাল্ট করছে তাদের কাছে জাতি কি আশা করতে পারে ? তা না হয় গেল প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কিন্তু কিছুদিন আগে জানতে পারলাম বিভিন্ন শিক্ষা বোর্ডে ঘুষের মাধ্যমে নাকি এ+ ক্রয় করা যায়। বেসরকারী কিছু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিক্রির কাহিনী না হয় বাদই দিলাম। এতকিছুর পরও যখন আমাদের দেশের ক্ষমতাশীল উচ্চপর্যায়ের নেতৃবর্গ প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বক্তৃতা দেন এই বলে যে প্রশ্নপত্রের ফাঁসের ঘটনা তো ঘটেনি বরং কোনো অভিযোগও পাওয়া যায়নি”। তাহলে দোষ কি কোমলমতি ঐ শিক্ষার্থীদের, শিক্ষা ব্যাবস্থার, নাকি আমাদের শিক্ষা ক্ষেত্রে দায়িক্তপ্রাপ্ত উচ্চ পর্যায়ের দায়িক্তশীল ব্যক্তিবর্গের ? এক্ষেত্রে আমাদের বর্তমান সমাজের মানুষদের চিন্তাধারাও অনেকটা দায়ী বলে আমি মনে করি। কেননা আমরা যে কোনো কাজ করতে গিয়ে অনেকেই সঠিক পথ অবলম্বন না করে পেছনের দরজা দিয়ে হাসিল করার চেষ্টা করি। শুনেছিলাম জাতি হিসেবে উন্নতির চরম শিখরে পৌছতে হলে শিক্ষার কোনো বিকল্প নাই। আবার এটাও জানি যে "Education is the backbone of a nation”. কিন্তু সেই শিক্ষা যদি দুর্নীতিকেই প্রশ্রয় দেয় তাহলে জাতি যে উন্নত হবে উন্নতির ধারাও কি দুর্নীতেকেই লালন করবে না ? আর তাদের মাধ্যমে যে রাষ্ট্র পরিচালিত হবে তা তো বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হবার যোগ্যতা অর্জন করবেই। আর দুর্নীতি প্রবন রাষ্ট্র বা সমাজে প্রশ্নপত্র ফাঁস সহজে রোধ করা যায় না, তবে “Prevention is better than cure’ এটি কাজে আসতে পারে । এজন্য দরকার শিক্ষা পদ্ধতি আমূল পাল্টে ফেলা। আমাদের বিদ্যালয়গুলো কেবল নম্বর পাবার যে অসুস্থ্য প্রতিযোগিতার সম্মুখীন করছে সেখান থেকে বের হবার রাস্তাটা খুজতে হবে আগে। শিক্ষাকে যথাসম্ভব সৃষ্টিশীল, বাস্তব ভিত্তিক, সমাজ নির্ভর করতে হবে। পরীক্ষা পদ্ধতি শুধু নম্বর প্রাপ্তি নয় শিক্ষার্থীর মন তৈরি করে দেবার জন্য হতে হবে। এক্ষেত্রে পরিকল্পিত শিক্ষা ব্যাবস্থা প্রতিষ্টা ও তার যথাযথ প্রয়োগের চেষ্টার কোন বিকল্প নেই।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৫
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×