ভালবাসা
তুমি আমার সাথে লুকোচুরি খেলেছো ,আর খেলেই চলেছো । হাঁপিয়ে উঠেছি তোমার সাথে খেলতে খেলতে । প্রতিবারই হার মেনে নিয়েছি , কখনো ভাবিনি তুমি আমার সাথে কেন এমন করছো ?
.
ভালবাসা
তোমার কাছে এমন কি চেয়েছিলাম ? বেশি কিছু কি চেয়েছিলাম ? কি দিয়েছো তুমি আমায় ? আচ্ছা আমার কি দোষ ছিল বল তো ? আর কেউ না জানুক তুমি তো জানো আমি কেমন ?আর আমি কি চাই ?
.
ভালবাসা
তুমি তো আমার মাঝেই আমার দ্বৈত চরিত্র তৈরি করেছো । এখন তো আমি এই দুই চরিত্রে অভিনয় করতে করতে আর পারছি না ।দম আটকে আসছে ,মনে হচ্ছে আমি একটা অক্সিজেনহীন ঘরে বন্দী ।সব তো তোমার জন্য ,তাই না ?
.
ভালবাসা
তুমি তো অনেক খেলেছো ,এবার থাম । তোমার খেলে চলছে বলে কি আজীবন চলবে ,এবার খেলা আমি খেলবো । এতদিন তুমি আমায় নিয়ে খেলেছো এবার বাজি পাল্টে আমি তোমায় নিয়ে একটু খেলি ?????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



