অ্যাঁই , এক কাপ চা নিয়ে আয় তো ..............
আমাকে তাড়াতাড়ি একটা ডিম ভেজে দে তো ..................
উহু উহু , আমি আমার বাসার কাজের মেয়েটার কথা বলছি না , আমি বলছি আমাদের হল ক্যান্টীন এ কাজ করা ৫ বছরের একটি শিশুর কথা , হ্যাঁ , সে একটা শিশু , সে এখনও এটা বোঝে না যে সে বেঁচে থাকার জন্য লড়াই করছে , ২ বেলা ২ মুঠো ভাতের জন্য সে আমাদের ফরমাশ খাটছে , ক্ষুধা নিবারন করার জন্য সে তার সব অধিকার থেকে বঞ্চিত ............
এরকম শিশু আমি আরও অনেক দেখেছি , কেউ ইট ভাঙছে , কেউ খবরের কাগজ বিক্রি করছে , কেউ চা এর দোকানে , কেউ খাবারের হোটেল গুলোতে ………………..
ঐ শিশু এর ক্ষেত্রে আপনি নিজেকে কল্পনা করুন , আপনার নিজের শিশু কে কল্পনা করুন , আপনার নিজের ভাই কে কল্পনা করুন ………………. কেমন লাগছে কল্পনা করতে ?? আমি জানি আপনি কল্পনা করতে পেরেছেন , কিন্তু কল্পনা কে কল্পনা তেই রাখতে আপনি বধ্য পরিকর , আপনি কখনও ই চান না এরকম কিছু আপনার জীবন এ , আপনার ভাই অথবা আপনার নিজের শিশু এর জীবন এ নেমে আসুক ……………..
আসুন , আমরা সবাই মিলে অপেক্ষা করি , প্রার্থনা করি , মনে প্রানে দোয়া করি , যেন আমরা এমন একটি দেশ গড়ে তুলি যেখানে কোন শিশুশ্রম থাকবে না , তারা যেন বই খাতা হাতে নিয়ে স্কুল এ যেতে পারে , খাওয়া নিয়ে জাতে তারা কোণ কলহে লিপ্ত না হয় …………….. আমাদের দেশটা হোক শিশুশ্রম মুক্ত একটি দেশ ………………..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



