somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তুষার_বিন্দু৯০
আমি পরিবর্তন করে দেখাবো ............

আগামীকাল যারা বিশ্ববিদ্যালয় জীবন এর শ্রেষ্ঠ মুহূর্তটি উপভোগ করতে যাচ্ছেন , তাদের জন্য শুভকামনা ....:)

৩০ শে মার্চ, ২০১২ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘’কোথায় আসতে হবে বল ? ‘’ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো শুভ্র । ‘’ জানিস না কোথায় ?? ‘’ বিরক্ত হোল রাফিয়া । ‘’ না , জানি না তো ‘’ বাম গাল চুলকালো শুভ্র , তখন টের পেল গত ৮ দিন শেভ করা হয় নি , ‘’ না , না , এভাবে ত দেখা করতে যাওয়া যায় না এত দিনের পুরনো বন্ধুর সাথে ‘’ মনে মনে ভাবলো সে । ‘’ আশ্চর্য তো , ভুলে গেছিস কোথায় আমরা দেখা করতাম ?? এবার অবাক না হয়ে পারলো না রাফিয়া ।

‘’ ও আচ্ছা , ব্রিটিশ কাউন্সিল এর পাশের রাস্তাটার কথা বলছিস ?? ‘’
‘’ হ্যাঁ , ফুলার রোড এর কথাই বলছি ‘’ রাফিয়া বললো ।‘’ কি করে সব ভুলে গেলো ! ‘’ ভাবলো সে , ‘’ অবশ্য ভুলে যাবে এটাই তো স্বাভাবিক ‘’ হাসলো । অন্যপ্রান্ত থেকে শুভ্রর কথা শুনে ধ্যান ভাঙল তার , ‘’ হুম , তা তুই কি সমাবর্তনের কাজ শেষ করেছিস ?? ‘’
‘’ হ্যাঁ , শেষ করেছি, যা হোক ‘’ এড়িয়ে গেল রাফিয়া , ‘’ আয় , দেখা হবে তাহলে ‘’

‘’ আরে শোন শোন ......... ধ্যাত ‘’ শেষ করতে পারলো না শুভ্র , কেটে গেছে লাইন ।

‘’দিনগুলো অনেক মজার ছিলো , একসাথে আড্ডা দেয়া , ঝগড়া করা , ক্লাস লেকচার নেয়া .................. ‘’ ভাবনা থামালো শুভ্র । ল্যাপটপটার দিকে তাকালো সে , ‘’ কাজ শেষ করতে হবে , as early as possible ………………. ‘’

‘’ পুরা red !!!! ‘’ শুভ্র প্রায় চিৎকার করে উঠল ।
‘’ আর তুই পুরা black ‘’ হেসে উত্তর দিল রাফিয়া ।
‘’ red পরা ছাড়তে পারিস নাই তুই ............ তবে তোকে অনেক মানায় red এ ‘’
‘’ আর তুমি নিজেও তো দেখা করার বেছে বেছে black বের করে পরে আসতা ‘’ কথা কেড়ে নিলো রাফিয়া । দু জন কিছুক্ষণ দু জনের দিকে তাকিয়ে থাকে , নিশ্চুপ ।

‘’ কোথায় পালিয়ে আছিস ?? , নাকি বিয়ে টিয়ে করে ......... ‘’
‘’ থাম , ওসব দিল্লির লাড্ডু আমি খাই না ............... নিয়ে তো মিয়া সেই hsc থেকে একটা লাড্ডু ভেঙ্গে ভেঙ্গে খেয়ে আসতেসো ......... মনিজা কেমন আছে রে ?? ‘’
‘’ কেমন রাখছিস তোর বউ কে বিয়ের পর ?? ‘’
‘’ বলব না , ............... আমরা সব classmate মিলে কত মজা করলাম ............ আর তুই কি না হাওয়া হয়ে গেলি ............... ‘’
‘’ হা হা হা , তোরা কত ভালো ভালো position এ আছিস এখন , আমার কি এসব মানায় বল ?? ‘’ হাসতে হাসতে উত্তর দিল রাফিয়া ।

‘’ কিন্তু ......... তুই এইভাবে হারায়ে যাবি , কে কোন দিন ভাবতে পারেছে !! কতো খুজেছে তোকে সবাই ............... সত্যি করে বল তো , কই আছিস তুই এখন ?? ‘’

কিছুক্ষণ চুপ করে থেকে রাফিয়া বলল , ‘’ দেখ , আমি একটু দূরে আছি সবার কাছ থেকে ......... চাকরি করছি না আপাতত , দেখা যাক ............... ‘’
‘’ একটু ? একটু দূরে আছিস ?? না বহু দূরে আছিস ??? হয়েছে তা কি তোর ???? আমি ভাবতেসিলাম সবাই কে বলবো যে তুই আজ campus এ আসবি ............ ‘’
‘’ বাদ দে না রে ‘’ কথা ঘুরাতে অন্য কথায় এল রাফিয়া , হাতে দেখি সমাবর্তন এর ব্যাগ ‘’
‘’ হ্যাঁ , তোর টা কই ??
‘’ আছে বাসায় ‘’ এড়িয়ে গেলো রাফিয়া ।
‘’ বুঝছি , কাজ করিস নাই তুই !! ‘’
‘’আরে বাবা , করেছি তো তোর আগেই ‘’ আশ্বস্ত করার চেষ্টা করলো সে , ‘’ দেখি পর তো গাউন আর ক্যাপ টা , দেখি তোকে একটু , হাসল রাফিয়া ।

‘’ এহহ , তোকে আকদম ভূতের মত লাগতেসে , এমনি তেই তো তুই ভূত , আর পরসে একখান কালো গাউন ............ হা হা হা ‘’

‘’ কথা কম বল , তুই নিজে কি ?? হেহ , যা না চেহারা , নাম তার পেয়ারা ‘’ হাসতে হাসতে বলল শুভ্র ।

বিশ্ববিদ্যালয় জীবনে যতো পাগলামি ছিলো যেমন tsc তে বসে চা , হাকিম এর খিচুড়ি , মসজিদ এর সামনে পিঠা , জগন্নাথ এর সামনের বাদাম , শহিদুল্লাহ এর পুকুর পাড় , cse এর চিপা , পুষ্টির পরোটা , ডাচ এ ২-১ টা গীটার এর টুং টাং , সায়েন্স লাইব্রেরি এর পিছে বসে তাশ খেলার কোনটাই বাদ ছিল না রাফিয়া আর শুভ্রর জীবন এ ...............

রেজিস্টার বিল্ডিং এর সামনের রাস্তার সামনে হাঁটছিল ২জন কিছুক্ষণ ............ রাফিয়ার হাত ধরে শুভ্র বলল , ‘’ কেন হারিয়ে গেলি ?? ‘’

‘’ সেটাই কি হওয়ার কথা ছিল না ??’’
‘’ না , ছিল না, কেন করলি ?? বল আমাকে ...............আজ তোকে বলতেই হবে ......... ‘’
‘’ বলবো , পরে ‘’
‘’promise কর ‘’
‘’ promise করছি ‘’ চোখ ছলছল করছে রাফিয়ার ।

‘’ আরে দেখ , আমার হল এর সামনে কত couple ‘’ হাসল রাফিয়া । ‘’ হেহ , কোন দিন ছিলো না ?? , তোর সাথে যখন দেখা করতে আসতাম , তখন কি কম ছিলো নাকি , যত্তসব আজাইরা ............ ‘’ বিরক্তি শুভ্রর কণ্ঠে ।

‘’ ফজলুল হক হল থেকে হেটে রোকেয়া হল এ আসতে আমার পা কতো ব্যাথা করত তা তো তোর জানার কোন দিন দরকার পড়ত না ‘’ রাগ ঝারছে শুভ্র । ‘’ আর ৯ টা বাজলেই চিৎকার চেঁচামেচি সুরু হইত তোর ‘’

‘’ কি করব রে বল , অনেক আন্দোলন কইরাও ত টাইম টা ৯.৩০ এর বেশি করতে পারি নাই ‘’ মুচকি হাসল রাফিয়া । ‘’ থাম তুই , কথা বলিস না , রাগ লাগতেসে ‘’

‘’ b.pharm শেষ করে প্রায় ৩ বছর তুই উধাও , কত খোঁজ করেছি তোর ............ তোর হল এর সামনেও ঘুরেছি কিছুদিন ............... ‘’

ফিক করে হেসে দিয়ে রাফিয়া বলল , ‘’ আর ওই দিন গুলাতে মনিজা নিশ্চয়ই তোর ১২ টা বাজিয়ে ছাড়ছে ......... ‘’

‘’ ইন্দুর এর মত দাঁত বের করবি না ‘’ বিরক্ত শুভ্র ।

‘’ ক্যাপ উড়ায়ে দিয়ে তুই আর আমি কিন্তু অবশ্যই pic তুলবো , কেমন ?? ‘’ শুভ্র হাসি দিয়ে তাকাল রাফিয়ার দিকে ।

‘’ শুভ্র , আমি ............’’
‘’ হ্যাঁ , কি তুই ?? ‘’
‘’ পরশু আমার ফ্লাইট , আমি usa চলে যাচ্ছি ………….’’
‘’ মানে কি !!!!!!!!!!!!! ‘’
‘’ আমি univ of California থেকে scholarship পেয়েছি ......... গত ২ বছর আমি এটা পাওয়ার জন্য খেটেছি ............ ২ মাস আগে খবর পেলাম যে আমি select হয়েছি ............ m.sc করব আর phd তে apply ওখানে গিয়ে করব ..................’’

‘’ convocation এর কি হবে তাহলে !!!!!!!!! তোর কত স্বপ্ন ছিলো এটা নিয়ে ......... এক আপুর গাউন পরে কত বকাই না হজম করছিলি ............ আর তুই কি না ...............’’

‘’ তোদের সবার ক্যাপ উড়ানো pic মেইল করে পাঠিয়ে দিস ............... ‘’ চোখে পানি রাফিয়ার .....
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×