চেয়ে দেখো আজকের চাঁদটা কত স্নিগ্ধ …
যেন ঠিক সেই দিনের মত, যেদিন তুমি আর
আমি মিলে হাবুডুবু খেয়েছিলাম জ্যোৎস্নার সাগর এ ...
হাতে হাত রেখে তুমি বলেছিলে , এনে দিতে পারি
তোমায় ওই পূর্ণিমার চাঁদ ......
হেঁসে আমি বলেছিলাম , চাই না পূর্ণিমার চাঁদ ,
এনে দাও সুধু মুঠো ভরা জ্যোৎস্না ...
অপলক তাকিয়ে ছিলে তুমি আমার ওই চোখে ,
আর বলেছিলে , চল ভেসে যাই আমরা আজ এই জ্যোৎস্নার
সাগর এ ............
আজ সেই একই চাঁদ , একই জ্যোৎস্না , এক এই আমি ...
সুধু ভেসে গেছো তুমি জ্যোৎস্নায় ... যে জ্যোৎস্না ছায়াপথ এর মত ...
কখনও শেষ হবার নয় ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



