বারবার আমি হেরে যাই ...
হতাশার কালো মেঘ ঘিরে ধরে আমাকে ...
নোনা জলে প্রতিনিয়ত ভিজে চলে আমার ডায়েরি ...
কুয়াশার বেড়াজালে আঁধার নেমে আসে ...
দীর্ঘশ্বাস বের হয়ে আসে আমার বুক চিরে ...
ধিক্কার দেয় আমাকে সবাই ... বলে , মরে যাও ,
চলে যাও , মুক্তি দাও ...
তারপরও আমি ফিরে আসি বারবার ,
মাথা তুলি গৌরবে ...
যুদ্ধের ময়দান কে বলি প্রস্তুত হতে ... , বলি ,
ঢাল, তলোয়ার বেঁধে নাও হে ...
মেঘকে বলি , ঝরাও বৃষ্টি , ভাঙতে দাও শিলা ...
দূর হয়ে যাও তুমি কুয়াশা ... আলো কে বলি নমস্কার ...
জানি না কবে জয়ী হবো
তারপরও বিশ্বাস করি , সাফল্ল্যের জয়মাল্য হবে আমারই ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



