ভূত কথাটি শোনার সাথে সাথে অনেকের ভয়ে কলিজার পানি শুঁকায়ে যাইতে পারে, কারো বা মূত্র চাপিতে পারে, আবার কারো বা জ্ঞান হারাইয়া যাইতে পারে
আদিম যুগ থেকে নানারূপ ভুতের প্রতিচ্ছবি আমাদের সামনে ধরা পরে। কারো কাছে গেছো ভূত, কারো কাছে মেছো ভূত, আবার কারো কাছে মৃত মানুষের আত্মারূপে। যেভাবেই ধরা পরুক না কেন তা আমাদের মনে এক প্রকার ভয়ের কারন হয়ে দাড়ায়ে।
যার কারনে উদ্ভব হইয়াছে নানারকম পির-ফকির,দরবেশ ধারণকারী কিছু মানুষের। যারা তাঁদের কর্ম পরিচর্যা অথবা শৈল্পিক কর্ম কুশলীর সহাওতার মাধ্যমে ভুতে ধরা রোগী অথবা রোগিণীদের ঝাঁটার বাড়ি, মরিচ পরা , গরম সরিষার তেল ইত্যাদির মাধ্যমে রোগীদের সেবা করিয়া থাকে। তাঁদের এহেন জনসেবা অতীব সম্মান প্রাপ্য বলে বিবেচ্য।
এছারা আরও নানারকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের আশেপাশে ঘটিয়া থাকে যাহা ভৌতিক কাজ বলে ধারনা করা হয় । বর্তমান আধুনিক যুগের অভূত পূর্ব অগ্রগতি সাধিত হলেও আজো আমরা সেই ভূতের সাথে দিনাতিপাত করছি। ভূত আমাদের বন্ধুরুপে অথবা শত্রু রূপে আমাদের আশে পাশে বিরাজমান। আমরা এখনো সেই ভূতের ভয়ে ভীত সন্ত্রস্ত
তবে সুখের কথা এই যে,আমাদের সেইসব ভূতের কাহিনী গুলো আর অতিতকালের মতো লোকচক্ষুর অন্তরালে নেই। এখন আমরা আমাদের সেইসব ভয়াবহ কাহিনী গুলো জনসাধারনের সামনে তুলে ধরার বিভিন্ন মাধ্যম পেয়েছি। যার ফলে আমাদের ভিতরে ঘতে যাওয়া অজানা ঘটনা গুলো এখন সবার মাঝে উঠে আসিয়াছে। তেমনি একটি জনপ্রিয় ভূতুরে শো ভূত এফ এম।
এই মাধ্যমে আমরা আমদের জানা-অজানা, অদ্ভুতুরে-ভুতুরে,ভয়াবহপুরন কাহিনী গুলো তুলে ধরারা সুযোগ পাইতেছি
সালাম ভূত এফ এম, আপনাদের কারনে ভুতগুলা টিভি চ্যানেলের জনপ্রিয় মডেল অভিনেতা-অভিনেত্রিদের থেকেও জনপ্রিয় হইয়া গিয়াছে। ইহাকেই বলা হই ডিজিটাল বাংলাদেশ।।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



