১ম বন্ধু : দোস্ত , মেয়ে খুঁজ । বিয়ে করমু ।ভদ্র, পর্দা করে এমন মেয়ে খুঁজিস ।
২য় বন্ধু : কি বলিস! বোরকায়ালি মেয়ে বিয়ে করবি! বোরকার তলে তো শয়তান থাকে!
*
*
*
মন্তব্য : ভাই থামেন, আপনার মা বইন বোরকা পড়লে তারা শয়তান হই যাবে? আমাদের স্বভাব এমন যে আমরা যখন পশ্চিমা পোষাকে কাউকে খারাপ কাজ করতে দেখি তা স্বাভাবিক চোখে দেখি কিন্তু বোরকা পড়া কাউকে খারাপ কাজ করতে দেখলে তা অস্বাভাবিক লাগে ।
কিন্তু এটা ভুলে যাই যে খারাপ কাজটা মানুষ করে, মানুষের পোষাক করেনা ।
পোষাক মানুষের মর্যাদা বাড়ায়না ,কমায়না ।বরং মানুষ পোষাকের মর্যাদার পরিবর্তন করে ।পোষাকের মাধ্যমে কেবল মানুষের রুচির পরিচয় পাওয়া যায় । কাজেই বোরকার ভিতর শয়তান থাকবে নাকি ফেরেস্তা থাকবে তা বোরকা দিয়ে বিবেচনা না করে বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


