somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামাজ পড়মুনা কিন্তু জান্নাতে যামু। #:-S

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মদিন উপলক্ষে আমার এক ফ্রেন্ড আমাকে উইশ করে এবং জানায় ''দোয়া করি যেন তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাস! যদিও আমি পাপি বান্দা, নামাজ পড়িনা, জাহান্নামি, জানি আমার দোয়া কবুল হবেনা :( ''

তো আমার কথা হচ্ছে, এই যে আমরা নিজেরা নিজেদের পাপী বলে ঘোষণা করে দিচ্ছি এবং জাহান্নাম নির্ধারণ করে নিচ্ছি কিসের ভিত্তিতে? আল্লাহ্‌ কি আমাদের আগে থেকে বলে দিয়েছেন? আর কেনই বা আমরা নিজেদের জেনেশুনে কুফরি কাজের দিকে ঠেলে দেই?

আমরা জানিনা আল্লাহ্‌ কাকে কোন উছিলায় জান্নাত দান করেন!
অনেকে আবার ধরেই নেয় যে ,''আমি তো মুসলমান!
জান্নাত তো আমার জন্য অনিবার্য! ''>> কিন্তু দেখা যায় তিনি নামাজের ধারে কাছেও নেই। আমাদের দেশের সাধারণ মুসলিমদের বিশ্বাস হলো - যেহেতু আমি কালেমা পড়েছি, নামের আগে মুহাম্মাদ আছে, শুক্রবারে জুমু’আর নামাজ পড়ি, ঈদ পালন করি, মানুষের সাথে দেখা হলে সালাম দেই, মাঝে মধ্যেই ইনশা আল্লাহ্‌, মাশআল্লাহ্‌ বলি, কাজেই আমি অবশ্যই মুসলিম। এখন জীবনে ভাল-মন্দ যাই করি না কেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ি আর না পড়ি, একদিন না একদিন তো বেহেশতে যাবই। কিন্তু, প্রকৃত সত্য হলো - শুধু কালেমা পড়লে বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই সত্যিকারের মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে লাগে ৬টি বিষয়ের উপর ঈমান আনা (অন্তর্গত অবস্থা) এবং ইসলামের ৫টি স্তম্ভের উপর আমল করা (বাহ্যিক কাজ)।

মুসলিম হওয়া একটা বিশেষ status, যা আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা'আলা যে condition গুলো দিয়েছেন সেগুলো পূরণের মাধ্যমে অর্জন করতে হয়, ঠিক যেভাবে আপনি আপনার কলেজ/ ইউনিভার্সিটি থেকে নির্দিষ্ট condition গুলো পূরন করার পরে নিজের যোগ্যতা প্রমাণের মাধ্যমে আপনার সার্টিফিকেট কষ্ট করে অর্জন করেছেন।

যে ব্যাক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে,যদি সে সালাত ওয়াজিব হওয়ার বিষয়টি স্বীকার করে, তবে ওলামাদের দুটি মাতের সবচেয়ে সহীহ মত অনুযায়ী সে বড় কুফরি করবে। আর যদি সালাত ওয়াজিব হওয়ার বিষয়টি অস্বীকারকারি-অবিশ্বাসী হয়,তাহলে ওলামাদের সর্বসম্মত মতে সে কাফের হয়ে যাবে। এ সম্পর্কে নবী করীম (সা) এরশাদ করেন:
“কর্মের মুল হচ্ছে ইসলাম, তার স্তম্ভ হচ্ছে সালাত এব এর সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ বা সংগ্রাম করা।”
(ইমাম আহমদ, তিরমিজি ও ইবনে মাজাহ)
নবী করীম (সা) আরও বলেন:
“ব্যাক্তি এবং শিরক ও কুফরীর মধ্যে পার্থক্য হল সালাত ছেড়ে দেওয়া।”(মুসলিম)
নবী করীম (সা) আরও এরশাদ করেন:
“আমাদের ও তাদের মধ্যে যে প্রতিশ্রুতি, তা হলো সালাত। অতএব যে সালাত ছেড়ে দিবে সে কুফরী করল।”(ইমাম আহমদ ও আহলে সুনান)অ

মৃত্যুকে আমরা সবাই ভয় পাই। কিন্তু মৃত্যুর পরের জীবন যে আরো ভয়াবহ তা আমরা কয়জন ভাবি?
যদি ভাবতাম তাহলে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেবার চিন্তাও মাথায় আসতোনা!
কেন এত বাহানা সালাত পড়া নিয়ে!
আজকে পড়ব/ কালকে পড়ব এভাবে নিজেকে ফাঁকি দিতে পারলেও আল্লাহতা'য়ালাকে ফাঁকি দেয়া কি যায়?
তার আগেই যদি মরণ এসে যায়, তবে শূন্যহাতে হাশরের ময়দানে আপনার কি জবাব থাকবে ভেবেছেন?

তাই আসুন সালাত পড়ি ও কুফরিমুক্ত জীবন গড়ি।


৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×