somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে দেশে অস্বাভাবিকতাই স্বাভাবিক! চলুন জানি সেই দেশের কাহিনী

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশটি এশিয়ার একটি ছোট দেশ এটি, নদী বিধৌত এই দেশের চারিদিকে শুধু সবুজ আর সবুজ ।অগনিত ফসলের মাঠ যেখানে পশু পাখিদের অবাধ বিচরন, পাহাড়, নদী, সমদ্র, বন কি নাই সেই দেশে? আপনি চাইলে সহজেই দেখে আসতে পারেন দেশটি, কিন্তু দেশটির সব কাজ কর্ম সারা দুনিয়ার কাছে এক কথায় অস্বাভাবিক মনে হলে ও আপনার কাছে এটিই স্বাভাবিক ব্যাপার। চলেন দেখি তো কোন সেই দেশ?



#নদীমাতৃক একটি দেশ যেখানে মাছের ছড়াছড়ি থাকবে এবং মাছ হওয়ার কথা ছিল সাধারন মানুষের নাগালের মধ্যে, কিন্তু সেখানে হয় উল্টা কাহিনী, ভাল ভাল মাছ চলে যায় বিদেশে আর সেই দেশের মানুষ খায় ফরমালিন দেয়া বাসি মাছ।

#সেই আজব দেশে, জুন জুলাই মাস আসলেই অর্থাত বাজেট ঘোষণার আগেই দেশের সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অটোমেটিক ভাবে বেড়ে যায়! স্বয়ং অর্থ মন্ত্রী পর্যন্ত অবাক নয়নে চেয়ে দেখে, কেমনে কি হইল। আবার রমজান মাস আসার আগেই, সেটা সবাই জানে যে রমজানে জিনিস পত্রের দাম বাড়বে সেটা স্বাভাবিক, না বাড়লে ব্যপারটা কেমন যেন লাগে সবার কাছে, মনে করে কিছু ঘাপলা আছে।

# যেখানে সরকারী অফিসে হাল্কা পাতলা ঘুষ না দিয়ে কাজ হবে সেটা একটা অস্বাভাবিক ব্যপার, বরং ঘুষ দিবে এবং নিবে এটাই স্বাভাবিক।

# ধরুন রাস্তায় সিএনজি অথবা বাসে চলছেন হঠাত ট্রাফিক স্যার হাত দেখাল থামাও আপনি থামলেন এবং সব কাগজ পত্র দেখালেন সব ওকে তারপর ও সেখান থেকে তাকে চা টা খাওয়ার জন্য তাকে কিছু দিবেন সেটাই স্বাভাবিক।না দেয়াটাই অস্বাভাবিক।

# ধরুন যেখানে সেখানে ময়লা না ফেলাটা একটা অস্বাভাবিক কান্ড সেই দেশে, আর রাস্তা ঘাট, বাস ট্রেন বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা ফেলে ভরপুর করে রাখাটা স্বাভাবিক, একদিন যদি সেই দেশের মানুষ সব কিছু পরিস্কার পরিচ্ছন্ন দেখে তাহলেই সর্বনাশ ! সবাই চিন্তায় পড়ে যায়।

# পৃথিবীর সব দেশে সাপ্তাহিক ছুটির দিনে সবাই আনন্দ করে, শপিং করে ঘোরাঘুরি করে আর সেই আজুব দেশে ছুটির দিনেই ৮০% দোকান পাট বন্ধ রাখে।

# পৃথিবীর সব দেশে কাজ কর্ম করার পর ব্যবসায়ীরা লাভ লোকসানের হিসাব নিকাশ করে সবাই আর সেই দেশে কোন কাজ শুরুর করার আগে মানে বাজের পাবার সাথে সাথেই নিজের টা ভাগ করে নিয়ে নেয় আর পরে আস্তে আস্তে আসল কাজ শুরু হয়।

# সেই আজব দেশে, সরকার ভাড়া নির্ধারন করে দেবার পর ও সিএনজি ওয়ালারা বলে ২০ টাকা বাড়াইয়া দিয়েন, আর যাত্রীরা সবার এক কথা মিটারে ঘাপলা আছে তারপর সবাই দিতাছে, দেশের সরকার বাধ্যতামূলক করেছে যাত্রী যেখানে যেতে চাইবে গাড়ী সেখানেই যেতে হবে, এটা একটা অস্বাভাবিক ব্যপার, আর যদি যায় তাইলে সেটা হবে স্বাভাবিক ব্যপার।

# মামা চাচা থাকলে চাকুরী পাওয়া যায় এটা স্বাভাবিক ব্যপার আর বিডি জবস এর সার্কুলার থেকে চাকুরী হইছে অথবা সাধারন ভাবে নিয়ম অনুযায়ী চাকুরী হইছে এইটা শুনলে পুরা দেশ শুদ্ধ স্ত্বব্দ হয়ে যায় ! এটা কেমন করে সম্ভব ? এটা সত্যি অস্বাভাবিক কাজ।

# যেমন ধরেন, ২৬ শে মার্চ ঢাকা টু কক্সবাজার বাসের টিকেট লাগবো, সারা দুনিয়ায় টিকেট নাই! বাপ চাচা বইলা কত রিকুইস্ট করা হল , পাওয়া গেল না, ভাবলাম ৩ দিনের টানা ছুটি এটাই স্বাভাবিক কিন্তু না, যখন বাস কোম্পানীর পরিচিত বড় ভাই অথবা একালার নেতাকে দিয়ে বলানো হলো, ব্যস টিকেট কয়টা লাগবে? সব আছে ... সেই দেশে এটাই স্বাভাবিক।

# এই আজব দেশে যত্র তত্র প্রসাব পায়খানা করা স্বাভাবিক একটা ব্যপার, আর কোন পথচারী যদি পাবলিক টয়লেট ব্যবহার করে তাহলে সবাই অবাক হয় ! জনগণরা কানাকানি করে ব্যটা পাগল নাকি রাস্তার পাশে সুন্দর জায়গা থাকতে খামাখা টাকা নস্ট করে।

# এইরকম হাজার হাজার স্বাভাবিক ব্যপার আছে যেগুলো শুনলে মনে হবে আরে না এই গুলো সব অস্বাভাবিক, যেমন, ওভারব্রিজ রাইখা রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হওয়া, মার্কেট রাইখা রাস্তার পাশে যেখানে সেখানে দোকান দেয়া, রিকশা , গাড়ী পার্কিং করা, গাড়ীতে মহিলা সিটে পুরুষ বইসা থাকা, ধূমপান মুক্ত এলাকায় ধূমপান করা, হেলমেট ছাড়া হুন্ডা চালানো, চলন্ত অবস্থায় ফোনে কথা বলা, কোন সাহায্যের জন্য পুলিশ এড়িয়ে চলা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

যাক আমার মনে হয় সেই আজব দেশের নামটা এতক্ষনে সবাই বুঝে ফেলছেন?
অনেক সমস্যা অনেক অস্বাভাবিকতাই স্বাভাবিক যে দেশটা সেটা আমার প্রিয় জন্ম ভুমি “বাংলাদেশ” সব কিছুর পর ও তোমার থেকে দূরে তো থাকতে পারি না? কি মায়া কি ভালবাসা, কি অস্বাভাবিক টান যে আমাদের সব অস্বাভাবিকতাই স্বাভাবিক ভাবে মেনে নিয়েছি আমরা। আমার মনে হয় না আমরা কোনদিন বদলে যেতে পারবো।
সবাইকে ধন্যবাদ। দেশকে ভালবাসুন, ভালবাসি, দেশের সাথেই আছি এবং থাকুন ভাল এবং মন্দে। শুধু চেষ্টা করুন, আমরা পারবোই বদলাতে।

ছবি ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×