somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাসুর-ভ্রাতৃবধূ ক্যাচাল ও হাবিজাবি সাহিত্যচর্চা প্রসঙ্গে

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোয়াইব জিবরান

উইনিকোড বঙ্গ আবিষ্কার হইবার পর বঙ্গরাজ্যের অধিবাসিগণ ফেইসবুকে সাহিত্যচর্চা করিতেছে। ইহা শুনিয়া গতকল্য সন্ধ্যায় বয়স্য এক লেখক কাটাঁবনে বসিয়া হাহাকার করিলেন। সাহিত্য এখন হরেদরে চলিতেছে। ইহা টিকিবে না। তাহার হাহাকারে কাটাঁবনের মসজিদের কোণার ধূলোমাখা রক্ষণশীল বাতাস আরো ভারী হইয়া উঠিয়াছিল। আমি মনে ভাবিয়া দেখিলাম তাঁহার ফেসবুক একাউন্ট নাই, ইউনিকোডবঙ্গ অজানা, থাকিলে কী হইতো বিধাতা জানেন।
রাতে ফেইসবুকে দেখিলাম এক দেশীয় ভ্রাতা কারো নাম মুখে না আনিয়া হরেদরে উষ্মাপ্রকাশ করিয়াছেন। তদীয় সামাজিকস্থানকলামে লিখিয়াছেন, কাহারা নাকি হাবিজাবি লেখা লইয়া বঙ্গ সাহিত্য বাজারে হাজির হইতেছে। আজি হইতে শতবর্ষ পূর্বে বঙ্কিমবাবুকে এমন কথা বলিতে শুনিয়াছিলাম। তিনি সে সময়কার সাহিত্যকে অপক্ষ কদলী বলিয়াছিলেন, তাহা নাকি আবার দৈনিকপত্রে মুড়িয়া বাজারে বিক্রয় হইতেছিল। উল্লেখ থাক তাহার ভ্রাতা সঞ্জীবচন্দ্রও তখন লিখিতেছিলেন।
বিগত শতাব্দীতে জীবনানন্দবাবু কাব্য লিখিলে সজনীকান্ত মহাশয় যারপরনাই কুপিত হইয়াছিলেন। তিনি তাঁহার শনিবারের চিঠিতে কীসব লিখিতেন, কবির নাম বিকৃত করিয়া বলিতেন, ভাবিলে আমাদের অদ্যাবধি লোমহর্ষ হইয়া থাকে। তিনি তাঁহার কাব্যকে হাবিজাবিই বিবেচনা করিয়াছিলেন। সেদিন ইউটিউবে দেখিলাম (ভালকথা- আমাদের ক্যাম্পাসের সার্ভারে এটি কখনও বন্ধ করা হয় নাইগো!) গায়ক সুমন গাহিতেছেন গোসাঁই যে কোন চুলায় যাবে কেউ জানে না। সামনে আমাদের সময়ের প্রিয় কবি জয় গোসাঁই মঞ্চে নতমুখে বসিয়া রহিয়াছেন।
বঙ্গরাজ্যে নাম লইয়া না লইয়া ভাসুর –ভ্রাতৃবধূদিগের এই যে ক্যাচাল চলিতে আছে তাহার সমাপ্তি হইবে না?
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×