somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিভৃতে চলে গেলেন প্রেসের কবি আহমেদ মুজিব?

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোয়াইব জিবরান

একটা সময় গেছে আমাদের নব্বইয়ের মাঝামাঝি। প্রেস থেকে প্রেসে ঘুরেছি। কমদামে একটুখানি ভাল ছাপা পাওয়ার অাশায়। তখন শব্দপাঠ বের করি। সঙ্গে থাকেন কবি মাসুদুল হক, মুজিব ইরম, আতিক রহমান আর প্রয়াত আজিজুন মাগফুরা। ঘুরতে ঘুরতে একসময় ফৃ স্কুল স্ট্রিটে একটা প্রেস পেয়েও যাই। না শেষ পর্যন্ত সেখান থেকে পত্রিকা ছাপানো হয়নি, সবকিছু ছাপিয়ে একজন মানুষকে পেয়ে যাই তিনি কবি আহমেদ মুজিব। তিনি প্রেসেই সময় কাটান আর এ প্রেস বিচিত্র মাত্রা নিয়ে তাঁর কবিতায়ও ঢুকে যায়। আমরা দিনের পর দিন তার প্রেস নিয়ে প্রেসময় সময় কাটাই। দুপুরে খিদে লাগলে পাশের ঝুপরিতে এক বুড়ি আমাদের ফেনমাখানো ভাত দেন, গরম মোরগের ঝোল দিয়ে, সস্তায়। পাশে মুরগি তার ছানাগুলো নিয়ে আমাদের খাবারের পাশে ঘুরঘুর করতে থাকে। আমরা মাটিতে বসে খাই আর আহমেদ মুজিব মুরগীর ছানাগুলোকে ভাত ছিটিয়ে দেন। আমরা মৃত মোরগকে নিয়ে ঠাট্টা করি, মুজিব আনমনে থাকেন।
তারপর গেছে বহুকাল। আমরা ছিটকে পড়েছি মুড়ি মুড়কির মতো পৃথিবীর নানা প্রান্তে নানা উছিলায়। কবিতা ছাড়া মুজিবকে আমার আর মনে নেই।
কাল সন্ধ্যায় কবিবন্ধু সৈকত হাবিবেব প্রকৃতিতে বসে আছি। আলুথালু এক কবি এলেন। তিনি আামাদের আারেক প্রিয় কবি সরকার মাসুদ। তাঁর নতুন কাব্যগ্রন্থ সৈকত এই বইমেলায় করছে। মাসুদ তাঁর বইয়ের প্রুফ দেখারছলে আামাকে কবিতা পড়ে শোনাচ্ছেন। আমি ফাঁকে বলি, আপনারা আাশির দশকে নিভৃতিচর্চা নামে একটি দল গড়ে তুলেছিলেন, খায়রুল হাবিব নামে একজন ছিলেন। ভাল কবিতা লিখতেন। তিনি কই। প্রসঙ্গে কাজল শাহনেওয়াজ, বিষ্ণু, শাদাব আর অাহমেদ মুজিব এর কথা আসে। সরকার মাসুদ বিষণ্ণসুরে বলেন, মুজিব তো নেই। মারা গেছে। কামুর নায়কের মতো বলেন, এই তো হবে গত বিষ্যুৎ কী মঙ্গলবার, ইতালিতে। নিভৃতি নেমে আসে আমাদের মাঝে। কাটাঁবনে তখন সন্ধ্যার বিষণ্ণ ধুলো, চাকার পেছনে উড়তে থাকে পন্থে পন্থে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×