লিটলম্যাগ ও ফেসবুক
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শোয়াইব জিবরানছাত্রজীবনে লিটলম্যাগ শব্দপাঠ এর এক একটি সংখ্যা বের করতে জান বাইর হই যাইত। মূল সমস্যা ছিল টাকার। বিজ্ঞাপন এমনিতেই পেতাম না। তার উপর থাকতাম জাহাঙ্গীরনগর আল বেরুণি হলে। ওখান থেকে শহরে এসে বিজ্ঞাপন যোগাড় করা ছিল সত্যি কষ্টের। অগত্যা একমাত্র ভরসা ছিল পিতৃদেবের পাঠানো মাসোহারা। তাও কত? মাসে মাত্র ১০০০-১৫০০টাকা। ও দিয়ে বান্ধরীরে নিয়া বড়জোর এক সপ্তাহ চলতো। তারপর বাকী মাস বান্ধবীই ভরসা। নবাব ফয়জুন্নেসা হলের সামনে গিয়ে বসে থাকলে দুপুর আর সন্ধ্যার খাবারের ব্যবস্থা হয়ে যেত। এমনকী হাত খরচসহ।
অনতিবিলম্বে এরসাথে যুক্ত হয় লিটলম্যাগের ঝামেলা। মাঝে মধ্যেই গিয়ে বলি, সোনা সব হয়ে গেছে শুধু কাগজের দামটা যোগাড় করতে পারিনি। ধার দাও। বিজ্ঞাপনির বিল পাইলেই দিয়া দিব, কসম।
ও মুচকি মুচকি হাসতো। একদিন ৫ফর্মার লিটলম্যাগখানি নিয়ে হাজির হইতাম শাহবাগে। ছাপতাম তিনশ কপি। দশকপি রাখতো বিজু, পাঁচকপি সন্দেশের চৌধুরী। টাকা দিত না। পরের সংখ্যার জন্য সেইম কাহানিয়া।
আর এখন কী সহজ। নতুন লেখা লিখছো? পোস্ট করি দাও ফেসবুকে। ৫ হাজার বন্ধু পাই যাইব সাথে সাথে! কোথায় ৩০০ কপি আর কোথায় ৫ হাজার।
ধন্যবাদ বাবা জোকারবার্গ। আগে কেন আইলি না। তাইলে আমারে যৌতুক ছাড়া বিয়ে করতে হইত না। যৌতুক নিমু কী বিয়া কইরাই কুল পাইলা, এতটাকা ধারের মামলা, বাপরে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।...
...বাকিটুকু পড়ুনগঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন